| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সম্ভাবনাময় ক্রিকেটার থেকে যেভাবে শীর্ষ সন্ত্রাসী হলেন ডেভিড ইমন

একসময় স্বপ্ন ছিল জাতীয় পর্যায়ের ক্রিকেটার হওয়ার। বাঁহাতি লেগ স্পিনে (চায়নাম্যান) ছিল দক্ষতা, অনুশীলন করতেন স্টেডিয়ামে, নেট বোলার হিসেবে বল করেছেন জাতীয় দলের খেলোয়াড়দেরও। কিন্তু সেই সম্ভাবনাময় ক্রিকেটার ডেভিড ইমন এখন চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের আলোচিত নাম। পুলিশের দাবি, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রাম শহর থেকে রাউজান পর্যন্ত এলাকায় অপরাধ সাম্রাজ্য পরিচালনার অন্যতম নিয়ন্ত্রক তিনি।

বিস্তারিত...

চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয় : হাইকোর্টের রায়

নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের অধীনে দায়ের করা চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য চেকের অর্থ আদায় নিশ্চিত করা, চেকদাতাকে কারাগারে পাঠানো নয় বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এনআই অ্যাক্টের মামলায় কারাদণ্ড দেওয়া একটি কঠোর শাস্তি, যা কেবল উপযুক্ত ও বিশেষ পরিস্থিতিতেই প্রয়োগ করা উচিত। মো. আলাউদ্দিন বনাম রাষ্ট্র ও অন্যান্য মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দেন বিচারপতি ড. মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ। বরিশালের এক গবাদিপশু ব্যবসায়ীর চেক ডিজঅনার সংক্রান্ত ফৌজদারি রিভিশন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ২২ জুলাই এ রায় দেওয়া হয়।

বিস্তারিত...

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনা দেশে প্রবেশ করলেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফেরার অধিকার তার রয়েছে।

বিস্তারিত...

এনসিপি নেতাদের ওপর হামলা: হবিগঞ্জে জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের নামে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।

বিস্তারিত...

আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রাজধানীর খিলক্ষেত ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিস্তারিত...

লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

বিস্তারিত...

আদালত ও বার প্রাঙ্গণকে ধূমপানমুক্ত ঘোষণার দাবিতে আইনি নোটিশ

সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনাল এবং সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত এলাকা (Smoke-Free Zone) ঘোষণা ও কার্যকর করার দাবিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রে

বিস্তারিত...

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর খিলগাঁও ও মুগদা থানার দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে

বিস্তারিত...

‘নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়’ হাইকোর্টের এ আদেশ স্থগিত

নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

মোহাম্মদপুরে বিএনপি নেতা বাদশা হত্যা : অস্ত্রদাতা লেদু হাসান গ্রেপ্তার

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত বহিষ্কৃত যুবদল নেতা মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বিস্তারিত...

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

চুল ও গোঁফ কেটে চেহারায় আনা হয়েছিল আমূল পরিবর্তন। উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হওয়া। ডিবির তল্লাশিচৌকিতে দাঁড়িয়ে নিজেকে দাবি করছিলেন পুরান ঢাকার ‘শ্রমিক’, তার নাম বলেছিলেন ‘মিরাজ’। কিন্তু শেষ রক্ষা হয়নি। চাতুরতা আর ছদ্মবেশে

বিস্তারিত...

গুলশান থেকে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম

বিস্তারিত...

শাপলা চত্বর মামলায় গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবো: লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় গ্রেপ্তার না হলেও আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্যআবদুল লতিফ সিদ্দিকী। তিনি এই মামলার আসামির তালিকায় তার নাম আছে দশ নম্বরে।

বিস্তারিত...

আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪