| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ১১ বছর বয়সী জিহাদকে ‘হত্যা’ দেখিয়ে দায়ের করা মামলায় আদালত তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ মোট ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন।

বিস্তারিত...

‘ফ্যাসিস্ট পুলিশকে দেশে রাখতে দেব না’— এমন বক্তব্য আইজিপি দিয়েছেন?

‘কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি—ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না’— পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকিরের নামে এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তবে পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আইজিপি এমন কোনো বক্তব্য দেননি।

বিস্তারিত...

আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আবুল হাসেম হাসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের

বিস্তারিত...

স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহে রাকিবকে পরিকল্পিত হত্যা করা হয়: পুলিশ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টিকটক কনটেন্ট নির্মাতা ও কলেজছাত্র রাকিব ইসলাম হত্যাকাণ্ডের পেছনে এক তরুণীর সঙ্গে তার যোগাযোগকে

বিস্তারিত...

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়ে মারা গেছেন।

বিস্তারিত...

ঢামেকে ভারতীয় নাগরিকসহ দুই কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভারতীয় নাগরিক পিন্টু কুমার (৩৪) এবং হাসেম খা তালুকদার (৬৪) নামে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা: স্টেশন মাস্টার ও চালক সাময়িক বরখাস্ত

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ও ট্রেন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিস্তারিত...

স্বামীর কাছে ৫ হাজার টাকা না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামে স্বামীর কাছে মাত্র ৫ হাজার টাকা না পেয়ে দিপালী শর্মা (৪৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

শহীদ মিনারে রাকিবুল হত্যা: পিস্তলসহ গ্রেপ্তার ৫

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিষয়টি

বিস্তারিত...

সদরঘাটের দুর্ঘটনা তদন্তে কমিটি, ২ লঞ্চের রুট পারমিট বাতিল

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ও আরও একাধিক ব্যক্তি গুরুতর আহতের ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

বিস্তারিত...

সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সংসদবিষয়ক কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বিস্তারিত...

বাগেরহাটে আইজিপি‘র বাসায় চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর বাগেরহাটের বাড়িতে চুরির খবর যে বিভিন্ন সংবাদমাধ্যমে ছাপা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

বিস্তারিত...

প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছেন। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তারা অনেক কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। কূটনীতি ও পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি- তারা যেন নিরাপদে থাকতে পারেন। সুস্থভাবে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। একই সঙ্গে আমরা চাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর প্রতি বার্তা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পেছনে রাজনৈতিক ও বিচারিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মন্তব্য করেছেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তিনি বলেন, তৎকালীন আপিল বিভাগের বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেওয়া রায়ের মাধ্যমে এই ব্যবস্থা বাতিল করা হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।

বিস্তারিত...

অনলাইনে কাটা ট্রেনের টিকিটে জালিয়াতি, ঈদযাত্রায় বিপাকে যাত্রীরা

ঈদযাত্রাকে কেন্দ্র করে অনলাইনে কেনা ট্রেনের টিকিট নিয়ে বিপাকে পড়ছেন অনেক যাত্রী। বিশেষ করে কম্পিউটারের দোকান থেকে সংগ্রহ করা টিকিটের পিডিএফ কপি ব্যবহার করে ভ্রমণের সময় জাল টিকিটের অভিযোগে ধরা পড়ছেন অনেকে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪