দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ২০২৬ সাল গণতন্ত্র উত্তরণের একটি বছর। আমরা আমাদের মতো করে সেবা দিয়ে যাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নির্বাচনী হলফনামার ওপর আমাদের নজর রয়েছে। তিনি জানান, হলফনামায় উল্লেখ করা প্রার্থীদের সম্পদের বিবরণী পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর প্রকৃত বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ঘটনায় গাজীপুর আদালত সোমবার (৫ জানুয়ারি) তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে।
দিনভর নাটকীয় ঘটনার পর অবশেষে কারামুক্ত হলেন আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। জামিন আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই জামিন মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- রনি শিকদার ওরফে রাজন (৩৬), মো. দেলোয়ার হোসেন দেলু
ভবিষ্যতে সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালত অবমাননাকর কার্যক্রমের জন্য আইনানুগভাবে দায়ভার গ্রহণ করতে হবে। সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান
গুম সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। সোমবার (৫ জানুয়ারি) গুলশানে কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সার্বিক দিক তুলে ধরেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে খোয়া গেছে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং নগদ চার লাখ টাকা ।সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও দোকান কর্তৃপক্ষ।
একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ।
রাজধানী ও আশপাশের এলাকায় আজও শীতের দাপট অব্যাহত রয়েছে। সকাল থেকেই মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে অনেক এলাকা, যা দুপুর পর্যন্ত থাকতে পারে। একইসাথে তাপমাত্রাও আগের মতোই অপরিবর্তিত থাকবে। ফলে শীতের অনুভূতিও কমার সম্ভাবনা নেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
পরস্পর যোগসাজশে ৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পর্যবেক্ষক কবির আহাম্মদসহ ২৬ জনের নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে গ্রেপ্তার না করা পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। রোববার (৪ জানুয়ারি) রাজধানীর কা
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান বাসভবনের সামনের এলাকা থেকে একজন এলিট ফোর্স (র্যাব) সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন এলিট ফোর্সের সদস্য, যিনি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন এবং বাসভবনের আশপাশে ছবি তুলছিলেন। এ ঘটনায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।