নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মধ্যরাতে আটক করে কয়েক দফা মারধরের
জামিনে মুক্ত হয়ে ঢাকার মোহাম্মদপুরে বসবাস করছেন রেজাউল করিম রতন। স্থানীয় সূত্র জানায়, তিনি কুমিল্লার আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢাকায় নিয়ে নাশকতার পরিকল্পনা করছেন। এক যুবলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রতন নিয়মিত মহানগর যুবলীগের কার্যক্রম খোঁজখবর নিচ্ছেন এবং ঈদের পর জামিনে মুক্ত নেতাকর্মীদের নিয়ে নতুন রাজনৈতিক খেলা শুরু করার ইঙ্গিত দিয়েছেন।
দায়িত্ব পালনে অবহেলা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপরেশন (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আরিফুর রহমান কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
রাজধানীর ধানমন্ডি এলাকায় রিকশায় থাকা তিন তরুণীর ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা তাদের একজনের কানের দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। রবিবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে ধানমন্ডি ৩ এর মিরপুর রোডে এ ঘটনা ঘটে। এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। এ সময় তিন ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ বিন ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দেশের জ্বালানি খাতের চলমান সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল)-এর কাছ থেকে চার মাসে ৫০ হাজার টন ডিজেল সরবরাহের জন্য আহ্বান জানিয়েছে ঢাকা। আজ রবিবার (৮ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে ভারতের পশ্চিমবঙ্গ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সরকার পাঁচটি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে। রোববার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সরকার মো. আবদুস সালাম ব্যাপারীকে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা (ওয়াসা)’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে অপসারণ করেছে
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। রোববার (৮ মার্চ) দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পড়ে থাকা অবস্থায় এই বস্তুগুলো শনাক্ত করা হয়। তবে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে লুটপাট আগে যা-ই হয়েছে ভবিষ্যতে আর হবে না। লুটপাট যা হয়েছে এতে কাউকে না কাউকে দায়ি করা হবে। রোববার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে এটি মন্ত্রী প্রথম সরকারি সফর।
দুটি জাহাজ আজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতি ও হত্যাসহ চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৮ মার্চ) দুপুরে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন।