| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেভিল হান্ট: যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১১:২৬:৪৪:পূর্বাহ্ন  |  ১৬৩২৫১৬ বার পঠিত
ডেভিল হান্ট: যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০

স্টাফ রিপোর্টার: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- রনি শিকদার ওরফে রাজন (৩৬), মো. দেলোয়ার হোসেন দেলু (৪৩), মো. খোকন (২১), ফয়সাল (১৯), মো. শুভ মোল্লা (১৯), মিজান (২৯), মো. মিজান (৩১), মো. সোহাগ (২৮), মো. রমজান ওরফে হৃদয় (২৫) ও মো. আলী (৩০)।

সোমবার (৫ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (৪ জানুয়ারি) যাত্রাবাড়ীর অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ও ২৭ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪