| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রশিক্ষণ সমাপনীর আগেই চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

রাজশাহীর সারদাতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

বিস্তারিত...

ঋণ খেলাপির অভিযোগ মুছতে আপিল বিভাগে মান্না

ঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট খারিজের পর এবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা রোববার (২৮ ডিসেম্বর) এ আবেদনের

বিস্তারিত...

১০ দিনের মধ্যে হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

শাহবাগ থানার দুই মামলায় জামিনে মুক্ত এনসিপি নেতা আখতার

হত্যাচেষ্টা, দাঙ্গা, বেআইনি সমাবেশ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে ১ হাজার ৫০০ টাকা মুচলেকায় জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার

বিস্তারিত...

ওসমান হাদির খুনি ফয়সালের দুই সহযোগী ভারতে আটক

ঢাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি ফয়সাল করিমের দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। ঘটনার মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান বর্তমানে দেশে নেই; তিনি ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন।

বিস্তারিত...

হাদির হত্যাকারী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে : ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল্য অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

বিস্তারিত...

হাদি হত্যার বিচার একটি জাতীয় দায়িত্ব: শাহবাগে রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা শুধু সরকারের নয়, বরং একটি জাতীয় দায়িত্ব।

বিস্তারিত...

পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আজ শনিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: বিপুল রাসায়নিক উদ্ধার, তিন নারী গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাদ্রাসা ভবনে শুক্রবার সকালে বিস্ফোরণের ঘটনায় বিপুল পরিমাণ রাসায়নিক ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে মূল সন্দেহভাজন শেখ আলামিন পলাতক রয়েছেন। বিস্ফোরণটি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভবনে ঘটে। এতে অন্তত চারজন আহত

বিস্তারিত...

দুইদিন সাগরে মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী

আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর (সোম ও মঙ্গলবার) বাংলাদেশ নৌবাহিনী মাঝ সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে। এ সময় ওই এলাকায় গমনাগমন পরিহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ অনুরোধ করে।

বিস্তারিত...

চট্টগ্রামের ৩ আসনে বিএনপির প্রার্থী বদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসনে প্রার্থী রদবদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। চট্টগ্রাম ৪, ১০ ও ১১ আসনে এই রদবদল আনা হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে। আগে এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে।

বিস্তারিত...

তিন দিনে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩১৪৬ মামলা

গত তিন দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ১৪৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বিস্তারিত...

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৬ হাজার যাত্রীকে জরিমানা

একদিনে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ১৫৪টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট ১৩ লাখ ৭৫ হাজার ১৩৫ টাকা আদায় করা হয়েছে।

বিস্তারিত...

কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, নারী, শিশুসহ আহত ৪

ঢাকার কেরানীগঞ্জে একটি মাদরাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদরাসার একতলা ভবনের বেশ কয়েকটি কক্ষের দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থল থেকে ককটেল, কেমিক্যাল জাতীয় দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসার একতলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।

বিস্তারিত...

মিয়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারের সময় বোটসহ ১১ জন আটক

শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে ১০০০ লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার (২৬ ডিসেম্বর) বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪