| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারের সময় বোটসহ ১১ জন আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:৩৪:৪৩:পূর্বাহ্ন  |  ১৬৭৫০৭৪ বার পঠিত
মিয়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারের সময় বোটসহ ১১ জন আটক

সিনিয়র রিপোর্টার: শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে ১০০০ লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার (২৬ ডিসেম্বর) বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। 

আইএসপিআর আরও জানায়, একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুলাহ কুতুবদিয়া বাতিঘর থেকে ৪২ মাইল অদূরে সন্দেহজনক মাছ ধরার একটি বোট শনাক্ত করে। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে, বোটটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামক বোটটি আটক করে। 

আটক ব্যক্তিরা জানায়, বেশি মুনাফা লাভের আশায় ডিজেল ও সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরে জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪