| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শাহজালাল ইমিগ্রেশনে ঘুস–জালিয়াতির অভিযোগ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় ঘুস গ্রহণ ও জাল–ভুয়া কাগজপত্রের মাধ্যমে যাত্রীদের ছাড়পত্র দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার(৩০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় গিয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন এবং ইমিগ্রেশন পুলিশ সুপারসহ দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন।

বিস্তারিত...

৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে পারবেন প্রধান বিচারপতি

অধস্তন আদালতের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতার সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির হাতে ন্যস্ত করে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ জারি করেছে সরকার। রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অধ্যাদেশ প্রকাশ করে।

বিস্তারিত...

ট্রান্সকম সিইওর বিরুদ্ধে ঘুসের অভিযোগ

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে, হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণাসহ একাধিক মামলা ধামাচাপা দিতে তিনি এই অর্থ প্রদান করেছেন।

বিস্তারিত...

বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন‍্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব সদস্যরা অন‍্যায়ভাবে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় বঞ্চিত এই সকল সামরিক বাহিনীর সদস্যদেরও ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার। রোববার (৩০ নভেম্বর) অতিথি ভবন যমুনায় বিগত সরকারের সময়

বিস্তারিত...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (৩০ নভেম্বর) কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। কমিশনের অন্য সদস্যরা হলেন: মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ যুগ্মসচিব (অব.), ড. এম. আকবর আলী ডিআইজি (অব.), ঢাকা

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধ মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি

বিস্তারিত...

ঘরে বসেই মামলার আবেদন, সাক্ষ্য দেওয়ার সুযোগ

ঘরে বসেই মামলার যাবতীয় তথ্য, আবেদন ও সাক্ষ্য দেওয়ার সুযোগ মিলছে চট্টগ্রামে। রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম আদালতে চালু হয়েছে দেশের প্রথম ই-পারিবারিক আদালত, যা বিচারব্যবস্থাকে আধুনিক ও সহজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এতে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমবে এবং মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।

বিস্তারিত...

নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন বেআইনি নয়,হাইকোর্টের রুল জারি

পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন–ভাতা ও সুযোগ–সুবিধায় বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না,সে

বিস্তারিত...

ইনুর আবেদন খারিজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে করা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ

বিস্তারিত...

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

রাষ্ট্রপক্ষের দায়ের করা আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিএনপি নেতা ও আইনজীবী

বিস্তারিত...

ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন হবে। একই সঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

দেশজুড়ে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,২০৭

সারা দেশে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১,২০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৭৬২ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৪৫ জনকে অন্যান্য অভিযোগে আটক করা হয়েছে।

বিস্তারিত...

জেনেভা ক্যাম্পে ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ইয়াবা সরবরাহ করতে আসা চার রোহিঙ্গাকে মোহাম্মদপুর থানা পুলিশ আটক করেছে। তাদের পেটের ভেতরে লুকানো ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিশেষ আইনের আহ্বান

ধর্ম অবমাননা ও শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে সাউন্ডবাংলা-পল্টনাড্ডা, ২০১৫ এর আয়োজনে বক্তারা বলেছেন, দ্রুত ‘ধর্ম সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে, যাতে যার-তার হাতে বিচার চালানো বন্ধ হয়। তাঁদের বক্তব্য, অপরাধ করলে বিচার হবে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, কোনো গোষ্ঠীর হাতে নয়। সব ধর্মের প্রতি সম্মান রেখে শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

বিস্তারিত...

কারাগারে মারা গেলেন হলমার্কের এমডি তানভীর

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ আর নেই। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪