| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দিলীপ কুমার আগরওয়ালার স্থাবর সম্পত্তি জব্দের আদেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ও আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার সাতটি ফ্ল্যাট, দুটি দোকানসহ মোট ৩৩ দলিলের স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বিস্তারিত...

গুলশানে ভুয়া মালিক সেজে প্লট দখলের চেষ্টা

রাজধানীর গুলশানে সাড়ে ১১ কাঠা সরকারি জমি ভুয়া দলিলের মাধ্যমে দখলের অভিযোগে সাবেক সাব-রেজিস্ট্রার মো. আবদুল আওয়াল ও তাসলিমা ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ ডিসেম্বর) দুদক কার্যালয়ে এ চার্জশিট অনুমোদন করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

বিস্তারিত...

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ সেনার দেহাবশেষ নিয়ে গেল জাপান

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ১৭ই নভেম্বর থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত খননকাজ চালিয়ে ওইসব দেহাবশেষ উত্তোলন করেন। চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ১

বিস্তারিত...

ঢাকায় আবারও যুবককে গুলি করে হত্যা

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকায় কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়।

বিস্তারিত...

১৪০০ ক্যামেরা বসছে হাইওয়েতে, মোবাইলে যাবে ডিজিটাল জরিমানা

হাইওয়ে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমান বলেছেন, হাইওয়ে পুলিশের নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বড় পরিবর্তন আসছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন হাইওয়েতে ১৪০০ আধুনিক ক্যামেরা বসানো হচ্ছে। যার মাধ্যমে এখন থেকে শুধু গতি নয় বরং সড়কের প্রতিটি অনিয়ম ধরা পড়বে রিয়েল–টাইমে।

বিস্তারিত...

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও দলগুলোকে নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে আরপিওতে থাকা এ বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিস্তারিত...

কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল কেন নয়: হাইকোর্ট

দৈনিক কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে রিট আবেদনকারী সাবেক ১১ কর্মীকে তাদের বকেয়া পাওনা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। পত্রিকাটির সাবেক ১১ কর্মীর রিটের পরিপ্রেক্ষিতে সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা

বিস্তারিত...

বিমানবন্দরে ৪ নারীর কাছে মিললো ১০২টি মোবাইল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চার যাত্রীর কাছ থেকে ১০২টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯০টি আইফোন রয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।

বিস্তারিত...

চকবাজারে ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

দুদকের ৩ নতুন পরিচালক হলেন যারা

তিন উপপরিচালককে পরিচালক পদে চলতি দায়িত্ব হিসেবে পদায়ন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ ডিসেম্বর) প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন- এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান ও মো. মনিরুজ্জামান।

বিস্তারিত...

পিলখানা হত্যাকাণ্ড: জড়িতদের নাম প্রকাশ ও দ্রুত আইনি ব্যবস্থার দাবি স্বজনদের

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত সেনা

বিস্তারিত...

তারেক রহমান আবেদন করলে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন।

বিস্তারিত...

হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

রাজধানীর রাজউক-র পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার সময় ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির দায়ে দুদক–র মামলা শেষে বিচারিক আদালত সোমবার (১ ডিসেম্বর) বেশকিছু উচ্চ-পর্যায়ীয় কর্মকর্তাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়েছে। বিচারপতি বিশেষ জজ আদালত-4-র রায়ে, সাবেক কর্মকর্তা শেখ রেহানা ৭ বছর সশ্রম কারাদণ্ড পেয়েছেন। একই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ২ বছরের কারাদণ্ড ও জমা এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন।

বিস্তারিত...

হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার রায় আজ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে।

বিস্তারিত...

পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা ভারত জড়িত : তদন্ত কমিশনের রিপোর্ট

বিডিআর বিদ্রোহে পিলখানায় সংঘটিত হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গতকাল রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এ রিপোর্ট অনুযায়ী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। এভাছা বলা হয়েছে ভারত চেয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতে। এ কারণে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪