| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়া বার সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ পদে বিএনপির বিজয়

বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন। বাকি তিনটি পদে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা।

বিস্তারিত...

নাটোরে ২৪ ঘণ্টার অভিযানে পাঁচ মামলা, ৪১ গ্রেপ্তার

নাটোরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে নলডাঙ্গা ও সিংড়া থানার এলাকায় টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল থেকে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত চলা অভিযানে জেলা পুলিশের প্রায় ১৭০ সদস্য অংশগ্রহণ করেন।

বিস্তারিত...

যশোর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে সাবু-গফুর

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয় পেয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ সাবেরুল হক সাবু। তার প্রাপ্ত ভোট ৩৩৭। সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক এম. এ. গফুর।

বিস্তারিত...

আরব আমিরাতে অবশিষ্ট ২৪ প্রবাসী শিগগিরই মুক্তি পাচ্ছেন: আসিফ নজরুল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে আটক প্রবাসীদের মধ্যে ১৮৮ জন দেশে ফিরে আসার পর, বাকি ২৪ জন শিগগিরই মুক্তি পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বিস্তারিত...

জামালপুর কারাগারে বন্দিকে পিটিয়ে হত্যার অভিযোগ

জামালপুর কারাগারে হযরত আলী (২৫) নামে এক বন্দিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিস্তারিত...

অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি,১৪ ডিসেম্বর বিদায়ী ভাষণ

দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। অবসরের আগে তিনি

বিস্তারিত...

নাফিস সরাফাতসহ চার জনের বিরুদ্ধে ১ হাজার ৬১৩ কোটি টাকার মানি লন্ডারিং মামলা

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফাতসহ চার জনের বিরুদ্ধে ১ হাজার ৬১৩ কোটি টাকার মানি লন্ডারিং

বিস্তারিত...

মধ্যরাতে ধামরাইয়ে পার্কিং বাসে রহস্যজনক আগুন

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে আগুন লাগে। বাসটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামসুল হক জানান, রাতের ওই সময়ে চালক বাসটি সড়কের পাশে রেখে চলে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা বাস থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখে দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়, তবে তারই আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে বাসটির আসন, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

বিস্তারিত...

রাজউকে বহিরাগত পদায়নে প্রশ্ন, বিধিমালা লঙ্ঘনের অভিযোগ

নিয়ম না মেনে গণপূর্ত অধিদপ্তরের তিন সহকারী প্রকৌশলীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) অথরাইজড অফিসার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়ায় প্রতিষ্ঠানটিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। অভিযোগ, এ পদে নিয়োগের জন্য যে যোগ্যতা প্রয়োজন, তা তাঁদের কারও নেই।

বিস্তারিত...

ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধনী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ খসড়া অনুমোদন হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য একটি পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দেন।

বিস্তারিত...

দুদকের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা

বিস্তারিত...

এজাজের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত এক চিঠিতে অনুসন্ধান শুরুর বিষয়ে জানানো হয়েছে।

বিস্তারিত...

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাউলদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।

বিস্তারিত...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউসনের আপিলের সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক : চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে একটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের মহাসচিব মোমিনুল ইসলাম এ রিট দায়ের করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪