ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে হাবিবুর রহমান নামের একজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান নামের ও
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন।
জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার পর কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন নির্ধারণ ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। আশপাশের এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রবেশের আগে সবাইকে তল্লাশি করে ঢুকতে দেওয়া হচ্ছে, এমনকি সাংবাদিকদেরও কঠোর নিরাপত্তা স্ক্যানের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণ করা হবে আজ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন দিলে দ্রুত নেমে রক্ষা পেলেন যাত্রীরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের বাঐখোলা এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
যে ৫ অভিযোগে শেখ হাসিনাসহ আসাদুজ্জামান খান কামাল ওশেখ হাসিনাসহ আসাদুজ্জামান খান কামাল
আজ বৃহস্পতিবার(১৩ নভেম্বর) গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায়ের তারিখ ঘোষণা করবে ।
জামিন পেয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন পেয়ে বুধবার( ১২ নভেম্বর)
দুর্বৃত্তরা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি বাসে আগুন দিয়েছে । বাসটি রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত ছয়টি পেট্রোলবোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র্যাব। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।
রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে বাসটির নাম জানা যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনি