| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ২১:৩০:৫১:অপরাহ্ন  |  28790 বার পঠিত
রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

সিনিয়র রিপোর্টার: রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় এ ঘটনা ঘটে।  লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বড় বোন শোভা জানান, তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রাম। জমিজমা-সংক্রান্ত বিষয়ে তাদের বাবা-মা গত বুধবার গ্রামের বাড়িতে গেছেন। তাদের একটি হোটেলের ব্যবসা আছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে খাবার নেওয়ার জন্য হোটেলের কর্মচারী মিলন বাসায় এলে লিলি তার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করেছিল।  আমাদের হোটেলের কর্মচারী মিলনের ওপরই আমাদের সন্দেহ হচ্ছে।

খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফরাজী হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪