মোটরযানে হুটার, হাইড্রোলিক হর্ন ও অন্যান্য অননুমোদিত হর্ন অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, এসব হর্ন ব্যবহার আইনবিরোধী এবংজনস্বাস্থ্যের জন্য ক্ষতিক।
সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা থাকায় এ সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে এক সপ্তাহের মধ্যে পরপর তিনটি বড় অগ্নিকাণ্ডের পর পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা আসে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমানবন্দরের কার্গো ভিলেজে প্রথম আগুন লাগে ‘স্কাই ক্যাপিটেল এয়ারলাইন্স লাউঞ্জে’। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পর্যায়ক্রমে আশপাশের গুদামে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানবন্দরের আট নম্বর গেট থেকে শুরু করে কার্গো ভিলেজের দুই ও তিন নম্বর গেট পর্যন্ত আগুনে পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি জানিয়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজসহ অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৮ অক্টোবর) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট করছে। এখন পর্যন্ত আগুনের তীব্রতা কমেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নেভাতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার সহযোগিতা করতে দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) এক ক্ষুদে বার্তায়
কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় শনিবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় এক থানাতেই চারটি মামলা হয়েছে। চার মামলায় মোট আসামির সংখ্যা প্রায় ৯০০ জন। গত শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় পুলিশ বাদী হয়ে মামলা চারটি করে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : চলমান মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটাই লিখেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ৩ দাবিতে রোববার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের সব মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের পক্ষে মাসুদ রানা সৌরভ এই কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
রাজধানীর মানিক মিয়া এভিনিউ শুক্রবার দুপুরে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।