রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. জোবায়েদ হোসেন খুনের ১৮ ঘণ্টা পার হলেও হয়নি মামলা। তিনি ‘প্রেমঘটিত কারণে’ খুন হতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে । গতকাল রোববার রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। ঢাকার যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ ৫টি মামলার আসামি তিনি।
ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রাজধানীর গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ নভেম্বর পর্যন্ত সময় পেয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদী।
পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় বর্ষা নামে তার এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। বর্ষাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েদ।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন বাহিনীর প্রধান, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ও অন্যান্য বাহিনীর প্রধানদের সঙ্গে সোমবার (২০ অক্টোবর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকটি সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। তার নাম জুবায়েদ হোসাইন। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনিতে যাওয়ার সময় বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে মৃত্যু হয় তার। বংশাল থানার (ওসি) রফিকুল ইসলাম বলেন, আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনির বাসায় জুবায়েদের লাশ পাওয়া যায়।
রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’ থামিয়ে দিয়েছে পুলিশ, যার ফলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে শহীদ মিনার থেকে বের হওয়া মিছিলটি মাজার গেটের সামনে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা ২০ মিনিটে শহীদ মিনার থেকে থালা-বাটি হাতে মিছিলটি শুরু হয়। স্লোগানে মুখরিত এ মিছিলে শিক্ষকরা জানান দেন তাদের দীর্ঘদিনের
সিনিয়র রিপোর্টার : বিএনপি অফিসে ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের ওপর এই হামলা হয়েছে। হামলায় জাহিদুল গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে ও তার পরিচয়পত্র ছিনিয়ে নেয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত বলে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। তারা বলছে, এই অগ্নিকাণ্ড দেশের শিল্পকারখানা, আমদানি-রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচল করার একটি নীলনকশার অংশ হতে পারে। রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
পরকীয়া ইস্যুতে ধর্মীয় বক্তা ত্বহা মোহাম্মদ আদনানের সমালোচনার রেশ না কাটতেই আরেক মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তারই তৃতীয় স্ত্রী বলে দাবি করা তামান্না হাতুন। তিনি অভিযোগ করেন, তার স্বামী মুফতি মামুনুর রশিদ কা
রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬),
পরকীয়া ইস্যুতে ধর্মীয় বক্তা ত্বহা মোহাম্মদ আদনানের সমালোচনার রেশ না কাটতেই আরেক মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তারই তৃতীয় স্ত্রী বলে দাবি করা তামান্না হাতুন। তিনি অভিযোগ করেন, তার স্বামী মুফতি মামুনুর রশিদ কাসেমী তাকে তালাক দেওয়ার পরও