| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চিরকুট লেখে প্রকৌশলীর আত্মহত্যা

নিখোঁজের একদিন পর রাজধানীর হাতিরঝিল থেকে এ. জে. এম. লুৎফে রব্বানী (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত প্রকৌশলীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকায় তার মরদেহ ভাসতে দেখা যায়। এরপর খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। এর আগে ১৫ অক্টোবর রাতে চিরকুট লিখে রাজধানীর গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তার খোঁজ মিলছিল না।

বিস্তারিত...

মৌচাকের শপিংমলে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় একজনের দায় স্বীকার, কারাগারে ৩

রাজধানীর মৌচাকের ফরচুন শপিংমলের সম্পা জুয়েলার্সে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় করা মামলায় শাহিন মাতব্বর ওরফে শাহিন (৪৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া, নুরুল ইসলাম (৩৩), উত্তম চন্দ্র সূর (৪৯) ও অনিতা রায়কে (৩১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৭ অক্টোবর) তাদের চারজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা। এরপর শাহিন মাতব্বর ওরফে শাহিন স্বেচ্ছায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিস্তারিত...

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৪৪

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত সাত দিনে ১৪৪ জন অপরাধীকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি টিয়ার শেল, ২টি কার্তুজ, ৬টি হাতবোমা, ১৩টি ককটেল, ১৩ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, দেশি-বিদেশি মাদকদ্রব্য, দেশি-বিদেশি ধারালো অস্ত্র, অবৈধ কারেন্ট জাল, নগদ অর্থ ও মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।

বিস্তারিত...

হাত ফেলে রেখে পালিয়ে গেলো জুলাইযোদ্ধা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান করা জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় এক জুলাই যোদ্ধার কৃত্রিম হাত পড়ে থাকতে দেখা যায়।

বিস্তারিত...

সংসদ ভবন এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে ওই এলাকা থেকে বের করে দেওয়ার পর পুরো সংসদ ভবন এলাকা ঘিরে রেখেছে । শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটের দিকে জুলাই যোদ্ধা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। দুপুর ২টার পর পর্যন্ত চলতে থাকে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া।

বিস্তারিত...

জুলাই সনদে অঙ্গীকারনামার পঞ্চম দফার সংশোধন করা হয়েছে: আলী রীয়াজ

জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫ নম্বর দফায় পরিবর্তন আনা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই বীর যোদ্ধাদের এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এক বার্তায় এ তথ্য জানান। এ সময় কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি

বিস্তারিত...

সেনাবাহিনীর তৎপরতায় বেড়েছে নিরাপত্তা, ১৪৪ জন অপরাধী আটক

যৌথ বাহিনী অভিযান চালিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত সাত দিনে ১৪৪ জন অপরাধীকে আটক করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

১২ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবের হোসেনের বিরুদ্ধে মামলা

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ।

বিস্তারিত...

মালয়েশিয়ায় বাংলাদেশি আপন দুই ভাইয়ের লাশ উদ্ধার

রিপোর্টার্স২৪ ডেস্ক : মালয়েশিয়ার মালাক্কা রাজ্য থেকে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহতরা ছিলেন আপন ভাই। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া জায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিস্তারিত...

চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ,কর্মবিরতিতে নার্সরা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের হাতে এক নার্স প্রহৃত হওয়ার ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন তার সহকর্মীরা।

বিস্তারিত...

বিডিআর বিদ্রোহ মামলায় ১৬ বছর পর ১৪ জন জামিনে মুক্ত

তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১৬ বছর পর জামিনে মুক্তি পেয়েছেন ১৪ জন বিডিআর সদস্য।

বিস্তারিত...

রাসায়নিক গুদামটি অবৈধ, তিনবার নোটিশও দেওয়া হয়েছিল: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের তৈরি করা অবৈধ প্রতিষ্ঠানের তালিকায় রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদাম আলম ট্রেডার্সও ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম। বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে সাংবা

বিস্তারিত...

এবার গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও ‘ফ্লাই ফার’

রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতে আবারও গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এবার অনলাইন টিকিটিং পোর্টাল ‘ফ্লাই ফার ইন্টারন্যাশনাল’ বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পালিয়ে গেছে।

বিস্তারিত...

চীনে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের যৌনপল্লীতে বিক্রি, গ্রেপ্তার ৪

চীনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের পাচার করে যৌনপল্লীতে বিক্রির অভিযোগে মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তাররা হলেন- চক্রের মূলহোতা আব্বাস মোল্লা (৩৬), জাহিদুল ইসলাম ওরফে বাবু (৩১), মিনার সরদার (৩০) ও মোহাম্মদ রিপন শেখ (২৮)। সম্প্রতি চীন থেকে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪