| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক নিয়োগ বাতিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৩:৪৯:১৩:পূর্বাহ্ন  |  ১৯০৪৫৩১ বার পঠিত
সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক নিয়োগ বাতিল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট সংগীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ধর্মভিত্তিক সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে এ সিদ্ধন্ত নেয়া হয়।  শরীরচর্চা শিক্ষকের পদও বাতিল করা হয়েছে।

এসব পরিবর্তন সংযুক্ত করে গত আগস্টে জারি করা মূল বিধিমালাটি সংশোধন করেছে মন্ত্রণালয়। এ দুটি পদ বাদ দিয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ কিছু শব্দগত সংশোধন আনা হয়েছে। 


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান সোমবার দুপুরে গণমাধ্যমকে জানান, ‘রোববার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। আগের বিধিমালায় শিক্ষক পদ চারটি ক্যাটাগরিতে ভাগ করা হলেও সংশোধিত সংস্করণে রাখা হয়েছে দুটি। সংগীত ও শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষকের পদ নতুন বিধিমালায় নেই।’

পদ বাতিলের সিদ্ধান্ত ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপের ফল কি না—এমন প্রশ্নে তিনি মন্তব্য এড়িয়ে যান। বলেন, ‘আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।’

রিপোর্টার্স ২৪ / জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪