রাজধানীর ফকিরাপুলে মাদকবিরোধী অভিযানে পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি করার পরও তারা তিনজনকে গ্রেপ্তার করেছে। মাদক ও গাড়ি জব্দ করেছে।
রাজনৈতিক উদ্দেশ্যেই গুম করা হতো। আর এ কাজে জঙ্গিবাদবিরোধী প্রচারণাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে গুম কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে। আর গুমের সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্তও করেছে কমিশন।
ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার (১৮ জুন) রাত পর্যন্ত ৩২ হাজার ৩৭০ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৯৫ এবং বেসরকারি ব্যবস্থাপনার ২৭ হাজার ৭৭৫ জন দেশে ফিরেছেন।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশি ফল খেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আমরা বিদেশে প্রচুর পরিমাণে আম, কাঁঠাল ও পেয়ারা রপ্তানি করছি।
এর মধ্যে গত ৪ জুন `সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' পর্যালোচনা করে সুপারিশ দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটি সোমবার বিকেলে প্রথম বৈঠকে বসছে। কমিটির সুপারিশ দেওয়া পর্যন্ত কর্মচারীদের আন্দোলন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা।
অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গুলশানের ‘রূপসা অ্যাপার্টমেন্ট’ প্রকল্পে প্লট ও ফ্ল্যাট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।
গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস জামিনে মুক্ত হয়েছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।
ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, যেকোন অপরাধের ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের হার আরও বাড়াতে হবে। ডিবি পুলিশসহ সকল পুলিশ সদস্যদের আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধান পুলিশের দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটি পুলিশ সদস্যকে তাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব ক্রমশ বাড়ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সাইক্লোন প্রস্তুতি কর্মসূচির পরিচালক আহমদুল হক। তিনি বলেছেন, সমন্বিতভাবে পূর্বাভাসের কাঠামো শক্তিশালী করতে আন্তঃসংস্থাগত সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিল করা না হলে বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে আবারও বিক্ষোভ সমাবেশ করার কথা জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম
বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার দ্বিতীয় দিনের শুরুতে এমন মন্তব্য করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।