| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের উদ্যোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৫ ইং | ০২:৩৬:১৩:পূর্বাহ্ন  |  ২১২৯২৬৭ বার পঠিত
তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের উদ্যোগ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

শ্রমিকদের বকেয়া পরিশোধে গাফিলতি ও দীর্ঘদিন বিদেশে অবস্থানের অভিযোগে তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। অভিযুক্তরা হলেন— টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ, রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গাজীপুরের শ্রম আদালত এবং ঢাকার প্রথম ও তৃতীয় শ্রম আদালতে দায়ের করা মামলার ভিত্তিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যারা শ্রমিকদের প্রতি অন্যায় করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখার অতিরিক্ত আইজিপি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ইতোমধ্যে ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে রেড নোটিশ জারির অনুরোধ পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, “শ্রমিকদের অধিকার হরণ করলে পরিণতি ভোগ করতে হবে। শ্রম উপদেষ্টার দৃঢ় পদক্ষেপের জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।”



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪