| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভাটারায় ডলার ভাঙানোর কথা বলে প্রতারণা, লুট হওয়া ১৩ লাখ টাকা উদ্ধার

রাজধানীর ভাটারা থানা এলাকায় ডলার ভাঙানোর কথা বলে ৩৭ লাখ টাকা লুট হওয়ার ঘটনায় চক্রের সদস্য ইকবাল হোসেন (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার তথ্যের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১৩ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার ভাটারা থানার মামলায় আসামি ইকবালকে রিমান্ড চেয়ে ঢাকা মহানগর আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিস্তারিত...

২০২২ সাল থেকে র‌্যাবের গোপন সেলে ছিলেন সুব্রত বাইন

র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৬-৭ আগস্ট পর্যন্ত আটক ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। গতকাল বুধবার (৪ জুন) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া গুম-সংক্রান্ত তদন্ত কমিশন দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

বিচারপতি অপসারণের ক্ষমতা পেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে রেখে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিস্তারিত...

টিউলিপের ১৩ বছরের আয়কর ও ফ্ল্যাটের নথি জব্দ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে ১৩ বছরের আয়কর নথি এবং শ্যামলীর রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে টিউলিপের নামে থাকা একটি ফ্ল্যাটের কাগজপত্রও জব্দ করেছে জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বিস্তারিত...

প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স

সম্প্রতি প্রতারকচক্র দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাইক্রোবাসে যাত্রী তুলে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারকচক্র যাত্রীদেরকে নির্জন স্থানে নিয়ে জিম্মি করে তাদের টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। আবার যাত্রীদেরকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের নিকট ফোন করিয়ে বিকাশে অর্থ দাবি করছে। এ ধরনের অপরাধী থেকে সজাগ ও সতর্ক থাকতে যাত্রী সাধারণকে অনুরোধ করা যাচ্ছে।বুধবার পুলিশ সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিস্তারিত...

মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

রাজধানীতে অভিযান চালিয়ে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিস্তারিত...

সুব্রত বাইন কারাগারে, তাঁর স্ত্রী প্রেমে পড়েন আরেক সন্ত্রাসীর

ঢাকার অপরাধ জগতের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তার সঙ্গে থাকা সহযোগী মোল্লা মাসুদকেও একই অভিযানে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিস্তারিত...

পরিবর্তন আনা হয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায়, কারা হবেন মুক্তিযোদ্ধা?

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে একটি অধ্যাদেশ জারির পর দেশে এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে অধ্যাদেশ জারির পর কোনও কোনও গণমাধ্যমের খবরে দাবি করা হয়, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে নতুন এই অধ্যাদেশের মাধ্যমে। তবে সরকার সেই বক্তব্য অস্বীকার করেছে।

বিস্তারিত...

সাত লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে ২ হাজার ৪০০ ইয়াবাসহ মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আবু তাহের (৫৫) ও মো. আলম (৩২)। বুধবার (৪ জুন) সকালে সূত্রাপুরের জনসন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

স্ত্রীসহ সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ জুন) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন

বিস্তারিত...

পল্টনে এক লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

রাজধানীর পল্টন এলাকার গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে থেকে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাগর (৩০), মো. আল আমিন হাওলাদার (২৮) ও বাবু মাতব্বর (৫৪)।

বিস্তারিত...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাড়ি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে আশুলিয়ায় থাকা ৯ তলা বাড়ি, পল্লবীতে একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য ৪ কোটি ৫২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তিনটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।

বিস্তারিত...

১১৭৪ কোটি টাকার ঋণ জালিয়াতি : সালমান এফ রহমানের নামে দুই মামলা

অপ্রতুল জামানত ও জাল সাব-কন্ট্রাক্ট দেখিয়ে অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে প্রায় ১ হাজার ১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, তার ছেলে ও আইএফআইসি ব্যাংকের এমডিসহ ৩৯ জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

মার্চ টু সচিবালয় : জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা

সরকারি দপ্তরে কর্মরত ৪৪ জন আমলাকে অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল শুরু করে সংগঠনটি। তবে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) অফিসের সামনে গেলে পুলিশ তাদের মিছিলটি আটকে দেয়

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪