| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ১৫:২৪:০১:অপরাহ্ন  |  ১৬৪২৫৯১ বার পঠিত
ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত
ছবির ক্যাপশন: সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল

স্টাফ রিপোর্টার: বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর পুলিশের সাবেক উপ-কমিশনার মো. নাজমুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডিএমপির সাবেক এডিসি ও বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মো. নাজমুল ইসলাম কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ২৩ এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ ও পলায়ন’-এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত ২৩ এপ্রিল থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

গত ২২ এপ্রিল অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের সৎমা নিশি ইসলামের করা এক মামলায় শাওন ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলায় অন্যতম আসামি ছিলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল।

এর আগে, গত ১৩ মার্চ শাওনের সৎমা নিশি ইসলাম হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে ১২ জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। একই সঙ্গে উভয় পক্ষের উপস্থিতির জন্য ২২ এপ্রিল ধার্য করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪