| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই কলেজের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ০৯:৩৮:২০:পূর্বাহ্ন  |  ১৫৯৯৬৬৬ বার পঠিত
দুই কলেজের সংঘর্ষে পুলিশসহ  আহত ১০

রিপোর্টার্স২৪ ডেস্ক : কিছুদিন বিরতির পর আবারও শুরু হওয়া ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বেল ৩টায় এ রিপোর্টা লেখা পর্যন্ত থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের সময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে শিক্ষার্থীরাও অবস্থান করছেন। আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রয়েছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়েন। লাঠি নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে সংঘর্ষ হয়। পুলিশ বলছে, এ সময় দুই পক্ষ পুলিশের ওপরেও হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশকেও লাঠিপেটা করতে দেখা গেছে।

ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বেলা দুইটার দিকে বলেন, সংঘর্ষের শুরুতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। তবে পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

গত রোববার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের কথা–কাটাকাটির জের ধরে আজকের সংঘর্ষ হয়েছে বলে জানান ধানমন্ডি অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোস্তফা তারিকুজ্জামান। তবে উপকমিশনার জিসানুল হক বলেন, ফুটবল খেলার মাঠে কথা–কাটাকাটির জের ধরে এই সংঘর্ষ হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪