জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল বৃহস্পতিবার কর্মচারীদের সঙ্গে জুলাইযোদ্ধা ও রোগীর স্বজনদের সংঘর্ষ বাধে।
এদিন প্রত্যেক আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন সংশ্লিষ্ট থানা পুলিশের উপপরিদর্শক রিয়াদ আহমেদ। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।
সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় এমন পদক্ষেপ নিয়েছেন এক আইনজীবী।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এক তরুণীকে চীনে পাচারের চেষ্টার সময় দুই চীনা নাগরিকসহ মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। চীনা দুই নাগরিক হলেন- হুন ঝুনঝুন (৩০) ও ঝ্যাং লেইজি (৫৪)। অপরজন বাংলাদেশের মো. নয়ন আলি (৩০)। বুধবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপিবিএন এ তথ্য জানিয়েছে।
হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির আগে আদালতে দাঁড়িয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন দাবি করেছেন, তিনি পাওয়ারের পেছনে ঘুরেন না। পাওয়ার তার পেছনে ঘুরে।
রাজধানীর মধ্যবাড্ডা এলাকার একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। ময়নাতদন্তে তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। চিকিৎসকেরা তার শরীরের ভেতর থেকে গুলির একটি অংশও উদ্ধার করেছেন, যা পরীক্ষার জন্য ফরেনসিকে পাঠানো হয়েছে। তারা জানান, গুলির ক্ষতচিহ্ন পাঁচটির মধ্যে দুটি ছিল ঘাড়ে, দুটি ডান ও বাম বুকে এবং একটি হাতে।
তারা সন্ত্রাসী বাহিনী ‘সেভেন স্টার’ গ্রুপ পরিচালনা করতো। সুব্রত বাইন তৎকালীন সময়ে খুন-ডাকাতি সংঘটনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এ পর্যন্ত ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলে (ইসি) নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন এ বিষয়ে গঠিত ৭ জন সচিবের সমন্বয়ে কমিটি
কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকার সোনার বাংলা রোডের একটি বাড়ি। যার সামনে পৌরসভার সাইনবোর্ডে বাড়ির মালিকের নাম লেখা মীর মহিউদ্দিন। তিনতলা বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলার মেসে বিশ্ববিদ্যালয় ও কলেজের ১৮ জন ছাত্র থাকেন। বাড়িটি মূলত ছাত্ররা মিলেই ভাড়া নিয়ে মেস হিসেবে থাকতের। তবে দেড় মাস আগে একই এলাকার এক স্থানীয় দম্পতি বাড়িটি ভাড়া নিতে আসেন।
দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও পরিকল্পনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইএসপিআর। মঙ্গলবার (২৭ মে) বিকেলে সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। তিনি বলেন, ভোর ৫টা ১৫ মিনিটে কুষ্টিয়ার সোনার বাংলা রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে