| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টা ফেরার পরই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত: ভূমি সচিব

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৫ ইং | ০৬:৩৬:৩২:পূর্বাহ্ন  |  ১৮৩৫৫২০ বার পঠিত
প্রধান উপদেষ্টা ফেরার পরই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত: ভূমি সচিব
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ফেরার পরই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত: ভূমি সচিব। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার :

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন এ বিষয়ে গঠিত ৭ জন সচিবের সমন্বয়ে কমিটি। বুধবার (২৮ মে) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানান, আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেই এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্যফ্রমের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।


.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪