সরকার মো. আবদুস সালাম ব্যাপারীকে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা (ওয়াসা)’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে অপসারণ করেছে
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। রোববার (৮ মার্চ) দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পড়ে থাকা অবস্থায় এই বস্তুগুলো শনাক্ত করা হয়। তবে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে লুটপাট আগে যা-ই হয়েছে ভবিষ্যতে আর হবে না। লুটপাট যা হয়েছে এতে কাউকে না কাউকে দায়ি করা হবে। রোববার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে এটি মন্ত্রী প্রথম সরকারি সফর।
দুটি জাহাজ আজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতি ও হত্যাসহ চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৮ মার্চ) দুপুরে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন।
অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের-এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দাখিল করা চার্জশিট আদালত গ্রহণ করেছেন। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আদালত নামঞ্জুর করেছেন। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ স্টার কাবাব–এ ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে রেস্তোরাঁটির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন ক্রেতা আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
সম্প্রতি একটি পোশাকের দোকানের ফিতা কাটতে এসে নজর কেড়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এদিন হালকা গোলাপি লেহেঙ্গা পড়ে নজর কাড়েন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় এমনটাই। অনুষ্ঠানে পোশাকের পছন্দ থেকে শুরু করে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন নায়িকা।
রোববার সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এ মামলাটি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চে শুনানির জন্য
দেশে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হঠাৎই বেজে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। দুটি বড় স্পিকারে সেই ভাষণ প্রচার করা হয়। শনিবার (৭ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের বিপরীত পাশের সড়কে আমতলার দক্ষিণ পাশে এমন দৃশ্য দেখা গেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ সংক্রান্ত তথ্য ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে।
আজ তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার দুই দশক পূর্ণ হওয়ায় দিনটিকে স্মরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।