ইসরায়েল বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননে প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। হাজার হাজার সিরীয় শরণার্থী সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফিরে গেছেন বলেও জানিয়েছে তারা।
রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত নার্স নাহিদা আক্তার ববির (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে একটি ছয়তলা ভবনের ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে স্বামী-শ্বশুরবাড়ির বিচার চেয়ে লেখা একটি চিরকুট পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা মহানগর পুলিশ–এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ বদলি করা হয়। ডিএমপি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর ও দেশে প্রত্যাবর্তনের সময় রাষ্ট্রীয় প্রটোকলে কিছু পরিবর্তন আনা হয়েছে। সরকারের নতুন নির্দেশ অনুযায়ী,
অন্তর্বর্তী সরকারের সাবেক চার উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সব সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাকে একগুচ্ছ নতুন
সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকেরা সুদসহ গচ্ছিত আমানতের পুরো টাকা দ্রুত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভকারীরা শাপলা চত্বর এলাকায় সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকেরা বলেন, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি
রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) খিলগাঁও থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন আজ বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টে শুনানি হবে। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চে এই আবেদন কার্যতালিকায় ৩৯২ নম্বর ক্রমিকে রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেছেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একই সঙ্গে তার বোন ও আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সম্প্রতি এই চিঠি ব্যাংকগুলোতে পৌছেছে। ব্যাংকগুলোর অভ্যন্তরীণ সূত্র থেকে এ তথ্য জানা যায়।
রাজধানীর রামপুরায় গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে ভবনের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি এবং একই ঘটনায় আরও দুজনকে হত্যার মামলায় আজ রায় ঘোষণা হতে যাচ্ছে। বুধবার (৪ মার্চ) বহুল আলোচিত এ মামলার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগে নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছেন।