রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত, পা, মাথাসহ দেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। দুই হাতের আঙুলের ছাপের মাধ্যমে
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের
হবিগঞ্জে ১৮ মাস পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।
ধর্ষণ মামলার আসামি না পাওয়ায় সম্পূর্ণ হচ্ছে না ডিএনএ পরীক্ষা। আসামির ডিএনএ নমুনা না পাওয়ায় অনেক মামলায় পরীক্ষা অসম্পূর্ণই থেকে যাচ্ছে। তাদের গ্রেপ্তার করতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পলাতক আসামিদের কারণে অনেক ধর্ষণ মামলার সুরাহা করা যাচ্ছে না। দিনের পর দিন ঝুলে থাকছে ধর্ষণ মামলা। তবে ধর্ষণের শিকার ব্যক্তির এবং আলামতের ডিএনএ পরীক্ষা হয়।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এগুলো।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রত্যেকটিই বিল আকারে সংসদে পেশ করা হবে।
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, উত্তরা পূর্ব থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মো. সাইদুর ইসলাম (৪০), মো. সোবহান (৩৫), মো. মানিক মিয়া (২৬), মো. রিফাত (২০), মো. রিয়াজুল ইসলাম রিয়াদ (১৮), মো. আলআমীন (১৮), সাদনিক আহসান সাফোয়ান (১৮) ও শফিকুল ইসলাম হৃদয় (১৮)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার বেশি মূল্যমানের বিদেশি মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও
চব্বিশের জুলাই আন্দোলন চলাকালীন রাজধানীর গুলশান এলাকায় আবুজর শেখ (২৪) কে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী এবং তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে।
নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিনের মাথায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে নেমেছেন মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকা ঘুরে দেখেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে আইজিপি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। সে কারণে আমি নিজেই রাস্তায় নেমেছি। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
রাজধানীর হাজারীবাগে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, এই নৃশংস হত্যার মূল কারণ ছিল প্রেমঘটিত দ্বন্দ্ব। তদন্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত সিয়ামের সঙ্গে বিন্তির আগে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি বিন্তি অন্য একজনের সঙ্গে নতুন সম্পর্কে জড়ানোর কারণে তাদের সম্পর্কের মধ্যে ফাটল পড়ে। এতে রোষানলে দগ্ধ সিয়াম পরিকল্পিতভাবে বিন্তিকে ডেকে আনে এবং পিঠে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।
আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। আদালতের নথিতে এসব সম্পদের মূল্য দেখানো হয়েছে ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।
বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি সম্প্রতি জুলাইকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী বক্তব্য দেওয়ার অভিযোগে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।