পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে অংশ নিতে অন্তর্বর্তী সরকার তাকে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে বাধা দিয়েছিল বলে জানিয়েছেন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে যেতে অন্তর্বর্তী সরকার তাকে বাধা দিয়েছিল বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারের প্রথম অংশ সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হয় এবং দ্বিতীয় ও শেষ অংশ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ
অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন-অর-রশীদ ও মো. মশিউর রহমান–এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর বিরুদ্ধে দেওয়া রায়ের একটি অংশ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতি ও সাম্প্রতিক সিদ্ধান্তকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন আয়োজন করায় প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্বাচনের পরদিন (১৬ ফেব্রুয়ারি) আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তারা গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করে দুর্বল ব্যাংক একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের বিষয় এবং কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া অভিযানে বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ ও কাওসার আহমেদ রিপনসহ কয়েকজন সাংবাদিক মারধরের শিকার হন।
বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’-এ অংশ নিয়ে বলেন, ড. ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের শামিল।
একযোগে নয়জন সচিব ও সমমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত পৃথক নয়টি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক জনসংযোগ কর্মকর্তার বাসা থেকে ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া মামলাগুলো পুনরায় যাচাই-বাছাই করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান
নতুন সরকারের দুই মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রীর জন্য একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার ।
সরকার প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তিনজন সচিবকে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি সমতুল্য) করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, বদলি করা কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ফলে বর্তমানে তাদের কোনো নির্দিষ্ট দপ্তর বা কার্যক্রম নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, যারা কোনো অন্যায় করেননি তারা প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবেন না।