গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যেন কখনো সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন না করেন—এমন কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি তদবির ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি। সচিবালয়ে নিজ দপ্তরে দায়িত্ব নেওয়ার প্রথম দিন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠক সূত্রে জানা গেছে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার পুলিশ কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজিও অংশ নেন।
মেহেরপুর জজকোর্টে বিচার চলাকালীন সময়ে জানালায় পাথর নিক্ষেপ করে জানালার কাচ ভাঙার অভিযোগে শরীফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।
রাজধানীর ডেমরা থানা এলাকার সারুলিয়া গ্রামের বাসিন্দা মোসা. রুবিনা (২৫) কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় এক বছর পার হলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিবিআই সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশে ‘মব কালচার’ শেষ। এখন থেকে মব কালচারকে কোনোভাবেই উৎসাহিত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের সময় সড়কে জনসাধারণের যাতায়াতে যেন দুর্ভোগ না হয় সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দিয়েছেন। আইজিপি নিজেই বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়াকে আজ জেরা করবেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানর আইনজীবীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে। প্রসিকিউশনের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপনের পাশাপাশি সাক্ষ্যগ্রহণও শুরু হতে পারে।
জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠান উপলক্ষ্যে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। সোমবার এক সংবাদ গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিত্রনায়ক ওমর সানী পরিচালিত রেস্তোরাঁ ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি’ বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে এক কাস্টমারকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম তার পদত্যাগের খবরকে গুজব বলে উল্লেখ করেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায়