নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২ নম্বর ওয়ার্ড হতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক।
নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তবে তিনি স্পষ্ট করেন, পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে।
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে রবিবার বিকেল পর্যন্ত তা গ্রহণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন,আদালতের নির্দেশনা পাওয়া গেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলেও ভোটের পরবর্তী দুই দিনে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আগামী ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে নয়াদিল্লির প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন
পবিত্র রমজান মাসজুড়ে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনের পর ৪৮ ঘণ্টায় সারা দেশে ৭৬টি সহিংসতার ঘটনা ঘটেছে জানিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে- পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের দায় নিতে হবে, প্রয়োজনে বিভাগীয় শাস্তির মুখোমুখিও হতে হতে পারে।
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একজনকে আহত ও দুজনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় কবে হবে—সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানা যাবে।
: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ তদন্ত ও প্রার্থীদের অধিকার সুরক্ষার লক্ষ্যে হাইকোর্টে রিট দায়েরের সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ত্রয়োদশ নির্বাচনের ফলাফলে জালিয়াতি, ভোটকেন্দ্র দখল এবং অন্যান্য অনিয়ম নিয়ে বিশদ আলোচনা করা হয়।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের অভিযোগে হাইকোর্টের
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপন শনিবার (১৪ ফেব্রুয়ারি)
নানান গুঞ্জন আর গুজবকে সত্যে পরিণত করে নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি। একই সঙ্গে নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান তিনি।