সংবিধান সংস্কারসংক্রান্ত জাতীয় গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট জারি করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে গেজেট জারি করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। শপথ বাক্য পাঠ করাতে পারেন
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সারাদেশে দুপুর ২টা পর্যন্ত ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল।
র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, জীবনের প্রথম ভোট দিলাম। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। আর প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা ঠিক থাকলে বাকি সময়ও শান্তিপূর্ণ ভোট হবে।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে সারাদেশে ৩৬৯টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় সারা দেশের ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। অনেক স্থানে ভোট শুরুর আগেই কেন্দ্রের সামনে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আবার কিছু এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে। সকাল পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে অর্ধকোটি টাকাসহ বিএনপি মনোনীত এক প্রার্থীর কর্মীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্টগার্ডের একটি টহল দল ওই নেতাকে আটক করে এবং সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করে।
রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর এক কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরের সূত্রাপুর, ওয়ারী ও মতিঝিল বিভাগের পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার ও তাৎক্ষণিক বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়।
রাজধানীর হাতিরঝিল এলাকায় টাকার বিনিময়ে নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত ৩৩০ জনকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) আনসার বাহিনী থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি দলনেতা মামুন জনপ্রতি ৪০০ টাকা বা ১ হাজার ১০০ টাকা করে উৎকোচের মাধ্যমে প্রশিক্ষণবিহীন এবং ভুয়া সনদধারী ব্যক্তিদের নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত উপদেষ্টারা নিয়মিত দায়িত্ব পালন করবেন। নির্বাচন উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি সচিবালয়ে অফিস করবেন অধিকাংশ উপদেষ্টা।
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল নগদ টাকাসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।
ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। কিন্তু জালিয়াতির মাধ্যমে এই অধিকার অপব্যবহার করা হলে পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার ১৩টি আসনের প্রায় ১,৪০০ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।