| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পরিবারসহ জাবির সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, তার স্বামী আকতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিস্তারিত...

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. আজিম (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি স্থানীয় একটি ডেইরি ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত একটি মাঠে এ ঘটনা ঘটে। আহত আজিমকে প্রথমে নিকটবর্তী একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

ঢাকার দুটি আসন ‘হাই রিস্ক’ তালিকায়: সেনাবাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার তিনটি আসনের ১৮ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেনাবাহিনী। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে শনাক্ত করা হয়েছে।

বিস্তারিত...

১১ অস্ত্রসহ গ্রেপ্তার কে এই দীপু

রাজধানীর মধ্য বাড্ডার বেপারিপাড়া এলাকার একটি বাড়ি থেকে মেহেদী হাসান ওরফে দীপু নামের একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি বিশেষ দল। পুলিশ বলছে, বাড়িটি মেহেদী হাসানের নিজেরই। ওই বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ৩৯৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

উপাত্ত সুরক্ষা আইনে সংশোধন: কারাদণ্ড নয়, জরিমানাই শাস্তি

ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা জোরদার ও আইনের প্রয়োগ সহজতর করতে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ–২০২৫’ সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার।

বিস্তারিত...

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নেই: মার্কিন দূতাবাস

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ধরনের চাকরি বা পারিশ্রমিকভিত্তিক কাজ করার অনুমোদন নেই; এমন সতর্কতা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিস্তারিত...

চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটপ্রদান সহজ করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে তাদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

বিস্তারিত...

ঢাকায় দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৪৬৯ মামলা

গত দুই দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৬৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বিস্তারিত...

আইনানুগভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে: সরকার

৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী শুরুতে কোনো বলপ্রয়োগ করেনি, এক বিবৃতিতে একথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি এবং তাদের ছত্রভঙ্গ করতে কোনো মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি বলে স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

বিস্তারিত...

শাহবাগের হামলার প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ

শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্য ও সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজাদী যাত্রার আয়োজনে শহীদ মির মুগ্ধ মঞ্চ থেকে শুরু হওয়া এই মিছিলটি আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিশু-কিশোর, ছাত্রজনতা ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের আয়োজিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান।

বিস্তারিত...

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনরায় হামলার আশঙ্কায় সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি

জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে

বিস্তারিত...

কেউ গুলিবিদ্ধ নন, অতিরিক্ত বলপ্রয়োগ হয়নি: সরকারের বিবৃতি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি এবং তাদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিস্তারিত...

পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

বিস্তারিত...

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় বিজিবি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪