হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আশপাশে গাড়ির হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া বিভাগ বিষয়টি জানিয়েছে। ডিএমপি জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাবের কর্মকর্তা ও সদস্যরা। এ ঘটনায় মো. তওহীদ নামে চট্টগ্রাম র্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মাননীয় আদালতের আদেশ হাসিল করে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) তিনি বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে
খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সম্মানে তার দুটি আসনে, অর্থাৎ ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) দলটির যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ কথা জানান।
সাভারের আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিহতের লুণ্ঠিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে সাভারের আক্রান বাজার এলাকা থেকে মো. রনি মিয়া (
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সারাদেশে সর্বমোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নির্বাচনপূর্ববর্তী চার দিন নিবিড় টহল পরিচালনার পাশাপাশি চরাঞ্চল ও দুর্গম এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
সাভার মডেল থানার পার্শ্ববর্তী পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে পাঁচজনের লাশ উদ্ধারের ঘটনায় মশিউর রহমান সম্রাট নামের এক ভবঘুরেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, কমিউনিটি সেন্টারটিতে পাঁচ লাশ উদ্ধারের ঘটনাসহ ছয়টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন ওই ভবঘুরে।
জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জনের হত্যাকাণ্ডে সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং কর্তব্যরত নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট)কে হুমকি প্রদানের অভিযোগে তাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জেআইসি (জয়েন্ট ইন্টারোগেশন সেল) এ গুম ও নির্মম নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হচ্ছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান মোট ১২ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।
পুরান ঢাকার ভাট্টিখানা এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানীর অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধের নির্দেশনা চেয়ে রিট করেছে এস এম জুলফিকার আলী জুনু নামে এক আইজীবী। রোববার (১৮ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন তিনি। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, র্যাব প্রধান, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।
রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ সংলগ্ন ৮৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-২ ফ্ল্যাটের মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মীম টাঙ্গাইলের