রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দের দুর্নীতি সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগিনা রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আগামী ২ ফেব্রুয়ারি।
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।
চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে প্রথমে প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে।
ফরিদপুরের নগরকান্দায় স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. মাহফুজ সরকার (৪০) নামে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীতে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক গণমাধ্যম সম্মিলনে নিউ এইজ পত্রিকার সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবির বলেন, যারা দুইটি পত্রিকা অফিসে আগুন দিয়েছে, তারা জুলাইয়ের গণতান্ত্রিক মৌলিক চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই সংক্রান্ত আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর শুনানি শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হচ্ছে।
রাজধানীর বাড্ডা এলাকায় অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর টাকার লোভে এক যুবককে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। গ্রেফতাররা হলেন সিফাত হোসেন (২১), সাকিব আল হাসান (১৯), রাইয়ান (২০) ও নয়ন প্রমানিক (২১)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
কেরানীগঞ্জে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, পাশাপাশি বাসা হওয়ায় নি
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুসলিমবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহত মা-মেয়ে হলো রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে ফাতেমা (১৪)।
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ছাত্র কর্মপরিষদের সহসভাপতি (ভিপি) এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষারকে পুলিশ রাজধানীতে আটক করেছে।
দেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের সময় ৬টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি ও ভিপি তুষারকে উত্তরা পশ্চিম থানায় আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে তাকে স্থানীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে আটক করা হয়েছে।
বাবা-মেয়ের চোখাচোখি, নীরব অশ্রু আর না বলা কষ্ট—ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এমনই এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হন উপস্থিত আইনজীবী ও দর্শনার্থীরা। দুপুর ১২টা ২২ মিনিটে কাঠগড়ার পেছনে দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল বারকাত। কিছু দূরে দাঁড়িয়ে তাঁকে একের পর একবার দেখছিলেন তাঁর মেয়ে অরণি বারকাত। প্রতিবারই চোখ ভিজে উঠছিল তাঁর।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে