জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক ও খণ্ডকালীন শিক্ষক আনিসুর রহমান আলমগীর ওরফে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনে রাজধানীর সায়েন্স ল্যাব ও মিরপুর টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ এখনো চলমান। বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী অবরোধ কার্যক্রম শেষ করার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে তারা আবার সড়কে অবস্থান নেন। অবরোধের কারণে হাজার হাজার মানুষের চলাচল ব্যাহত হয়েছে এবং সড়কে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে। এতে আটকে থাকা যানবাহনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাসও রয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান অবরোধ কর্মসূচির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাসে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এতে এক সাংবাদিকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির মাধ্যমে নাগরিকদের সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) অধীন গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাসে কোটি টাকার বেশি অবৈধ
‘জুলাইযোদ্ধাদের’ দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে একটি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)–এর অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে রাজধানীজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।
গত ৪ সেপ্টেম্বরের নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সকালে শুনানিতে এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে দেশটির শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির প্রতি রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন। এটি দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের অংশ।
বাহরাইনে এক ঠিকানায় বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট পৌঁছানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের দাবি, ভিডিওটি কোনো অনিয়মের প্রমাণ নয়;
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে।
প্রায় সাড়ে ৩ ঘণ্টার অবরোধের পর রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে তেজগাঁও থানা ঘেরাওয়ের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
দেশে নিরাপত্তাহীনতার কারণে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রিটটি দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একাধিক পোস্টাল ব্যালট একটি বাসায় বসে গণনা করা হচ্ছে এমন দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়,
সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে ফার্মগেট মোড়, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ আশপাশের