| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘উচ্চবংশীয়’ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরানের জামিন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ২২:৪৯:৩১:অপরাহ্ন  |  ৬৮৫ বার পঠিত
‘উচ্চবংশীয়’ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরানের জামিন
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ২০২৫ সালের ৩ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজধানী থেকে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে। তদন্ত সংস্থা জানায়, তার বিরুদ্ধে প্রায় ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

২০২৪ সালের কোরবানির ঈদকে ঘিরে ‘উচ্চবংশীয়’ ছাগল বিক্রির ঘটনাকে কেন্দ্র করে সাদিক অ্যাগ্রো ব্যাপক আলোচনায় আসে। ওই সময় প্রায় ১৫ লাখ টাকা দামে একটি ছাগল কেনার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জনমনে আলোচনার জন্ম দেয়।

এ ছাড়া উচ্চমূল্যে গরু বিক্রি এবং দেশে নিষিদ্ধ ব্রাহমা জাতের গরু আমদানির অভিযোগেও প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়ে। পরবর্তীতে বিমানবন্দরে ওই গরুগুলো জব্দ করা হলেও পরে তা আবার সাদিক অ্যাগ্রোর কাছেই হস্তান্তর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪