| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশকোনা হজক্যাম্পে চুরি, শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ২০:১১:৩৪:অপরাহ্ন  |  ৪৯৯ বার পঠিত
আশকোনা হজক্যাম্পে চুরি, শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজযাত্রীদের ব্যস্ততার মধ্যেই চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, বুধবার (২২ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে হজক্যাম্পে এক দম্পতির ব্যাগ থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা চুরি হয়। ব্যাগটিতে ছিল ২২ হাজার রিয়াল ও ১০ হাজার টাকা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে সাত লাখ টাকা।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি কৌশলে একটি ব্যাগ নিয়ে দ্রুত ক্যাম্প ত্যাগ করছেন। পরে একই ব্যক্তিকে ক্যাম্পের অজুখানায় ব্যাগটি রেখে যেতে দেখা যায়। তবে ভুক্তভোগীর দাবি, ব্যাগটি উদ্ধার হলেও ভেতরে থাকা নগদ অর্থ নেই।

ভুক্তভোগী ইমরান আলী বলেন, তিনি ইহরাম অবস্থায় ব্যাগটি রেখে গেলে পরে ব্যাগে শুধু পাসপোর্ট, ভিসা ও দুটি ক্রেডিট কার্ড পাওয়া যায়, কিন্তু নগদ টাকা ছিল না।

আরেকটি ফুটেজে সকাল ৮টা ৫৩ মিনিটে দুই সন্দেহভাজন ব্যক্তিকে ক্যাম্প এলাকা ত্যাগ করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীদের ধারণা, তারা হজযাত্রীর বেশেই ক্যাম্পে প্রবেশ করেছিলেন।

এ ঘটনায় হজক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী, প্রবেশের সময় হজযাত্রীদের কার্ড প্রদর্শন বাধ্যতামূলক হলেও কীভাবে এ ধরনের ঘটনা ঘটল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আশকোনা হজ অফিসের পরিচালক (যুগ্মসচিব) মো. লোকমান হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে ঘটনার পরও হজ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা অব্যাহত রয়েছে এবং নিরাপত্তা জোরদারের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪