| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেড় মাসের শিশুসন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৯:৩৪:০৫:অপরাহ্ন  |  ১৬৪৪ বার পঠিত
দেড় মাসের শিশুসন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

দুপুরে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং তদন্তের স্বার্থে তাকে আটক রাখা প্রয়োজন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তেজগাঁওয়ের রেলওয়ে কলোনি স্টেশন রোড এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর চানখাঁরপুল এলাকায় গুলিবিদ্ধ হন তাহমিদ মুবিন রাতুল নামের এক শিক্ষার্থী। পরে তার পরিবারের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট এবং বোমা বিস্ফোরণের ঘটনায় শিল্পী বেগমসহ একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, শিল্পী বেগমের দেড় মাস বয়সী পুত্রসন্তান রয়েছে এবং তার সিজারিয়ান অস্ত্রোপচার হয়েছে। মানবিক দিক বিবেচনায় জামিন চাওয়া হলেও আদালত তা নাকচ করেন।

শুনানি শেষে বিকেল ৩টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে তাকে বের করে আনা হয়। এ সময় তিনি শিশুসন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে আদালতের বারান্দায় বসে শিশুকে দুধ খাওয়ান এবং শিশুসহ তাকে হাজতখানায় নেওয়া হয়।এ সময় শিল্পী বেগম বলেন, “রাজনৈতিক কারণে বাচ্চাসহ কারাগারে যেতে হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪