২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচারের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ (সমঝোতা) করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাষ্ট্রপক্ষ। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যাচেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বিষয়ে সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যা মামলায় তিন আসামিকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের এই আদেশ দেন। মামলার আরেক আসামি জিন্নাত আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে তিন সহোদরের সংশ্লিষ্টতা দেখে খোদ আদালতও বিস্ময় প্রকাশ করেছেন। সোমবার (১২ জানুয়ারি) এই মামলায় তিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্বরত চার কর্মকর্তাকে দেশে ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তন করতে হবে।
নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, প্রার্থীকে নির্বাচনি জনসভা আয়োজনের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থান ও সময়ের তথ্য স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে র্যাব। সংস্থাটি জানিয়েছে, প্রেমঘটিত বিরোধ এবং অপমানজনক মন্তব্যের জের ধরেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় প্রধান আসামি হোটেল কর্মচারী মো. মিলন মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।
জুলাই-আগস্টে কারফিউয়ের সময় গণহত্যা, উসকানি ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে রেস্তোরাঁ কর্মী মিলনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলির (১৭) নির্মম হত্যাকাণ্ডের প্রধান আসামি, হোটেল কর্মচারী মিলনকে র্যাব গ্রেপ্তার করেছে। তাকে বাগেরহাট সদর থানা এলাকা থেকে আটক করা হয়।
মালয়েশিয়ার পেনাং-এ বন্যপ্রাণী ও জাতীয় বন বিভাগের অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তার কাছ থেকে মিঠা পানির ১০০ কচ্ছপ উদ্ধার করা হয়।
নির্বাচন কমিশনে (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানি চলছে। সোমবার (১২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে তৃতীয় দিনের শুনানি, যা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জুলাই–আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক–এর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ।
সাইবার প্রতারণার মাধ্যমে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করেছে মো. সোহেল মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে। রোববার (১১ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।