২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো একজন আসামিকে জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্ত ব্যক্তি হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারী।
দণ্ডিত ২৫ বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্ত সবাইকে মুক্তি দিয়ে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। রোববার (১১ জানুয়ারি) ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নির্বাচনী হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিকদের ভবিষ্যতে দেশের শাসক হিসেবে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি ন্যায়নিষ্ঠ ও সুবিচারভিত্তিক রাষ্ট্র গঠন। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের অবশ্যই ন্যায়নিষ্ঠ হতে হবে।”
রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর মোছাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। রোববার (১২ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মুসলিম আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে আইনত বৈধ থাকলেও বাংলাদেশের প্রচলিত আইনের প্রেক্ষাপটে সেটি এতদিন অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন বলে বিবেচিত হোত। এবার স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করার পক্ষে রায় দিয়েছেন হাইকোর্ট। মুসলিম পারিবারিক আইন সংশ্লিষ্ট একটি রিট আবেদনের প
জাতীয় পার্টি (জিএম কাদের), জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে কি না, সে বিষয়েও রুল জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দাখিল করা সম্পদের হলফনামায় বড় ধরনের গরমিল ছিল। সে সময় দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন (ইসি) যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত, তাহলে ওই নির্বাচনে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৫) হত্যাকাণ্ডের পেছনে টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্য ছিল বলে সন্দেহ করছে তার পরিবার।
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকেই পুলিশের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হবে। এ মামলায় তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ গঠনের জন্য প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষকে শুনবেন ট্রাইব্যুনাল।
আজ সারাদেশে ৫টি খুনের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যাচ্ছে: চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় এ ঘটনা ঘটে। লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের বড় বোন শোভা জানান, তাদের গ্রামে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিতে প্রথম দিনেই ৫১ জন প্রার্থীর
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, বিগত ১৫ বছরে পুলিশ দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল। নানান ধরনের বিচ্যুতি ছিল আমাদের মধ্যে এবং আমরা অনেক গণবিরোধী কাজ করেছি। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলে
২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৭৫৮৪টি। এতে প্রাণ হারিয়েছেন ৭৩৫৯ জন এবং আহত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ।