| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভাঙ্গায় পৌর বিএনপি নেতার বিরুদ্ধে মানব বন্ধন ভুক্তভোগী পরিবারের

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না মিয়ার বিরুদ্ধে ঠিকাদারি কাজের কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। টাকা ফেরতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী ঠিকাদার রাহাত হাসান মিয়া।

বিস্তারিত...

বিদায়ী এসিল্যান্ড নাহিদুল হককে কাপাসিয়া প্রেসক্লাবের সংবর্ধনা

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদুল হককে বিদায় সংবর্ধনা দিয়েছে কাপাসিয়া প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

বিস্তারিত...

১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শালুক, ফিরছে শৈশবের স্মৃতি

শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা আর জলাশয়ের সবুজ পাতার ফাঁকে উঁকি দেওয়া শালুক—প্রকৃতির চিরচেনা এই দৃশ্য ও স্বাদ ফিরিয়ে আনছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি। একসময় গ্রামের খাল-বিল,

বিস্তারিত...

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মাঠে সক্রিয় শরীয়তপুরের নেতা রনি সিকদার

আগামী ২৭ অক্টোবর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সক্রিয় রয়েছেন শরীয়তপুর জেলা যুবদল নেতা নাজমুল হাসান রনি সিকদার। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল ও সার্থক করতে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবিরের নেতৃত্বে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

আজ দেবীর বোধন, কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব

শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তায় মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপ ও মন্দিরগুলো। আজ বৃহস্পতিবার দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতি। সন্ধ্যায় মণ্ডপে-মন্দিরে অনুষ্ঠিত হবে দেবীর বোধন ও বন্দনা। আর আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শারদীয় দুর্গোৎসব।

বিস্তারিত...

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা

নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার)-এর সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণপুর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বিস্তারিত...

সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা মামলার আসামি সাব্বির গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি সাব্বিরকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে

বিস্তারিত...

দাফনের ছয় মাস পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন

নড়াইলের লোহাগড়া উপজেলায় দাফনের প্রায় ৬ মাস পর মফিজার মোল্যা নামে (৬১) এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে তদন্তের জন্যে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে দিকে উপজেলার ঈশানগাতী কবরস্থান থেকে লাশটি উত্তো

বিস্তারিত...

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। অভিযুক্ত ব্যক্তি ওই বিদ্যালয়ের দপ্তরি। বুধবার (১৪ অক্টোবর) ভুক্তভোগী শি

বিস্তারিত...

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইভির আইনজীবী কাজল গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সদস্য জিয়াউল ইসলাম কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) মধ্যরাতে

বিস্তারিত...

খিলক্ষেতে টহল পুলিশের ওপর হামলা: বিএনপি নেতা রেনুসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় সরকারি দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমান রেনু (৫২)সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খিলক্ষেত

বিস্তারিত...

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল, বেরিয়ে আসলো কিডনি বিক্রির লোমহর্ষক কাহিনী

অভাবের তাড়নায় ১ মাস আগে নিজের একটি কিডনি বিক্রি করেছেন জয়পুরহাটের কালাই উপজেলার ছামছুল ইসলাম (৩০)। তবে তাতেও ঘোচেনি তার অভাব। এর মধ্যে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। তাঁর কিডনি বিক্রির বিষয়টি জানাজানি হলে এ

বিস্তারিত...

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০ ইউনিট, সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সাংবাদিকদের জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি বিগ্রেডিয়ার জেনারেল সোলতানুর আফরিন জুনায়েদ। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ২০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিস্তারিত...

টঙ্গী ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় 'ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড'নামক একটি ওষুধ উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সির্ভিসের টঙ্গী,গাজীপুর ও উত্তরাসহ আশপাশের ১৮টি ইউনিট।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪