| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নরসিংদীতে সমাজকর্মী কাওসারের মুক্তির দাবিতে মানববন্ধন

নরসিংদীর বানিয়াছল, রাঙ্গামাটি ও কোনাপাড়া এলাকাকে মাদকমুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী আবু কাওসারের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বানিয়াছল বিলপাড় এলাকাবাসী।

বিস্তারিত...

ক্ষত কাটার পর বৃদ্ধার অবস্থার অবনতি, তদন্তে পুলিশ

মানিকগঞ্জের সিংগাইরে এক ফার্মেসি ব্যবসায়ীর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, চিকিৎসক না হয়েও তিনি এক বৃদ্ধার শরীরের টিউমার বা ফোঁড়ার মতো অংশ ব্লেড দিয়ে কেটে দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

বিস্তারিত...

হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে - এমপি বাবুল

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, সুমন শেখ হত্যা মামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

বিস্তারিত...

রাস্তায় ফেলে যাওয়া শতবর্ষী বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের সদর উপজেলার বৈল্যা এলাকায় পরিবারের সদস্যদের দ্বারা পরিত্যক্ত এক শতবর্ষী বৃদ্ধকে উদ্ধার করে তার চিকিৎসা ও জীবনযাপনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিস্তারিত...

জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এতে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

সংকট কাটিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে নতুন কমিটি

শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার এবং শিক্ষার মানোন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও ডামুড্যা উপজেলা যুবদলের সভাপতি মো. উজ্জ্বল সিকদার।

বিস্তারিত...

স্বজনদের অভিযোগ হত্যা মামলার বাদীর পরিবারকে আসামি পক্ষের হুমকি

রাজবাড়ীর পাংশায় মো. জামিন বিশ্বাস হত্যা মামলার আসামিদের পক্ষ থেকে বাদী ও তার পরিবারকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার মাজাইল বাজার সংলগ্ন নিহতের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহতের ছেলে।

বিস্তারিত...

গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বন্ধুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

একসঙ্গে পাঁচ সন্তান প্রসব, ৪ জনের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন এক নারী। তবে জন্মের পর চারটি শিশু মারা গেছে। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু ওয়ার্ডে বর্তমানে একটি শিশু চিকিৎসাধীন । তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

বিস্তারিত...

বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট দিপু

শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মনিরুজ্জামান খান (দিপু)।

বিস্তারিত...

আনারসের রাজধানী মধুপুরে কাজুবাদাম চাষে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা

টাঙ্গাইলের আনারসের রাজধানীখ্যাত মধুপুর গড়াঞ্চলের পাহাড়ি লাল মাটিতে কাজুবাদাম চাষে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন কৃষকরা। উঁচু জমি, অনুকূল জলবায়ু এবং লাল মাটির কারণে এ অঞ্চলে কাজুবাদামের ভালো ফলন মিলছে। ফলে এ অর্থকরী ফসলকে ঘিরে মধুপুরে তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার।

বিস্তারিত...

রাজনীতি হতে হবে জনকল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার: রয়েল মাঝি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার উন্নয়ন, স্থানীয় রাজনীতি, জনগণের অধিকার এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক ফরিদ আহমেদ রয়েল মাঝি।

বিস্তারিত...

স্থায়ী বাঁধ না হলে মানচিত্র থেকে হারিয়ে যাবে পশ্চিম সলিমাবাদ

পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় যমুনা নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙন। এক ঘণ্টার ব্যবধানে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি, একটি মসজিদ, বিস্তীর্ণ ফসলি জমি ও অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে পাকা সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় হাটবাজার।

বিস্তারিত...

আর্জেন্টিনা সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা

সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা দেওয়ার অভিযোগ উঠেছে চারজন ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত নাহিদ হাসানের (১৫) পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বিস্তারিত...

রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীতে মুরগিবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জোহান (নিহত) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সেতু আক্তার গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪