| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মামলা তুলে নিতে হত্যার হুমকি, বিচার চেয়ে সংবাদ সম্মেলন বাদীর

মাদারীপুরের কালকিনিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে হওয়া একটি মামলা তুলে নিতে বাদী নাদিয়া সুলতানা মুন্নিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্ত ও বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী নাদিয়া সুলতানা। মঙ্গলবার দুপুরে

বিস্তারিত...

নরসিংদীতে ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭ হাজার টাকা

নরসিংদীর শিবপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

গাজীপুরে চোরাই গরুসহ দুইজন আটক, পুড়িয়ে দেওয়া হলো টমটম

গাজীপুরের কাপাসিয়ায় গরু চুরির অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাদের বহনকারী টমটমে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া এলাকার গোসিংগা খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

কাপাসিয়া নিখোঁজ ছাত্রের রক্তমাখা জামা কাপড় উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র তাফসিরুল ইসলাম অন্ত (১৪) নিখোঁজ হওয়ার মাত্র আধা ঘণ্টার ব্যবধানে বীর উজলী বাজারের একটি দোতলা ভবনের ছাদ থেকে তার রক্তমাখা শার্ট, প্যান্ট, জুতা ও স্কুলের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য ও উৎকণ্ঠা।

বিস্তারিত...

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হবে। জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, বাগেরহাটের মাটি ও মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। তাই এলাকার মানুষের সেবা করা তার দায়িত্ব।

বিস্তারিত...

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।

বিস্তারিত...

৭ দফা দাবি বাস্তবায়নে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শরীয়তপুরে দলিল লেখকদের স্মারকলিপি

দলিল লেখকদের দীর্ঘদিনের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস), শরীয়তপুর জেলা শাখা।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জজ আদালত।

বিস্তারিত...

গ্রামীণ সড়ক উন্নয়নে নারায়ণগঞ্জ সদর উপজেলায় নতুন উদ্যোগ, ডিসেম্বরেই টেন্ডার

নারায়ণগঞ্জ সদর উপজেলার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়ে

বিস্তারিত...

শপিং কমপ্লেক্সে ডাকাতি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৩টা থেকে ৪টার মধ্যে বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

বিস্তারিত...

কালিহাতীতে মোবাইল কোর্টে তিন ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আঃআলিম নামে এক ব্যক্তিকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত...

অযত্ন-অবহেলায় টাঙ্গাইলের ঐতিহাসিক ‘ভাসানী হল’, দিনে পানের দোকান রাতে মাদকের আড্ডা

টাঙ্গাইল শহরের একসময়ের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী ‘ভাসানী হল’ এখন ধুলোবালি, ভাঙাচোরা দেয়াল ও তালাবদ্ধ কক্ষের নিস্তব্ধতায় ঢাকা। দীর্ঘদিনের অযত্ন-অবহেলা, সংস্কারের অভাব ও প্রশাসনিক উদাসীনতায় অর্ধশত বছরের পুরোনো এই মিলনায়তনটি আজ পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে।

বিস্তারিত...

বন্ধ মিলে ১০০ টন গম বরাদ্দ, নরসিংদীতে তোলপাড়

নরসিংদীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি ফ্লাওয়ার মিলের নামে ১০০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। বরাদ্দ দেওয়া গমের পুরোটাই পেষাই করে সরকারি গুদামে আটা সরবরাহ করা হয়েছে বলে খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করলেও, সরেজমিনে ওই মিলে গিয়ে দেখা গেছে সেখানে দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ এবং বিদ্যুৎ সংযোগও নেই। এ ঘটনায় নরসিংদী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে তোলপাড় শুরু হয়েছে।

বিস্তারিত...

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় চার আসামিসহ বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪