| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে এ দেশে বিএনপি থাকতে পারবে না’

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালার একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা

বিস্তারিত...

শহীদেরা মুক্তির পথ দেখিয়েছেন: এমপি আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে এবং সাহস নিয়ে প্রথম রাজপথে নেমেছে। তিনি বলেন, ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনই স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে লড়াইয়ের পথ দেখিয়েছে।

বিস্তারিত...

আফরোজা খানম রিতার মায়ের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) মানিকগঞ্জ পৌর এলাকার বনগ্রাম জামে মসজিদে এ দোয়া মাহফিল ও মুসল্লিদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করেন বিএনপি নেতা মাওলানা হারুনুর রশিদ রাহমানী।

বিস্তারিত...

আমরা সর্বজনীন অর্থনীতি গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, আমরা জনগণের জন্য একটি সর্বজনীন অর্থনীতি গড়ে তুলতে চাই। বিশেষ করে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও কর ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে একটি নতুন মডেল প্রতিষ্ঠা করতে চাই।”

বিস্তারিত...

পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফ‌রিদপু‌রে নানা কর্মসূ‌চি‌তে পল্লী কবি জসীমউদ্ দীন এর ৫০ তম মৃত্যুবার্ষিকী পা‌লিত হয়েছে। ফ‌রিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউ‌ন্ডেশ‌নের যৌথ উ‌দ্যো‌গে শ‌নিবার(১৪ মার্চ ) শহরত‌লির গো‌বিন্দপু‌রে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আ‌লোচনাসভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বিস্তারিত...

রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ নুর মোহাম্মদ (৫২) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৪মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

বিস্তারিত...

নড়িয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমিতে ঘর নির্মাণ

শরীয়তপুরের নড়িয়ার মানাখানে একটি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারটি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিস্তারিত...

কাপাসিয়ায় পেশাজীবী কল্যাণ পরিষদের ঈদ উপহার

ঐক্য, সেবা,প্রগতি এবং একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান, সেবাই আমাদের লক্ষ্য"এই শ্লোগানে এগিয়ে চলা গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাট এলাকায় পেশাজীবী কল্যাণ পরিষদ রাওনাট এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসচ্ছল পরিবার সমূহের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

মদনগঞ্জে সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনে তৎপরতা

নারায়ণগঞ্জের মদনগঞ্জ পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ট্রান্সফরমারের বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাবস্টেশনের জি-২ (G2) ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

বিস্তারিত...

জমি জবরদখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি জবরদখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করা নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

কাপাসিয়ায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

গাজীপুরের কাপাসিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীম। সভায় দিবস দুটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

বিস্তারিত...

কাপাসিয়ায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্বপূর্ণ উদ্যোগ ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি ভিজিএফ কার্ডের বিপরীতে ১০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে মাত্র সাড়ে তিন কেজি থেকে ৬ কেজি চাল। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার ৫টি কেন্দ্রে ভিজিএফ কার্ডধারী সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়। তবে এ সময় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে কার্ডধারী সুবিধাভোগীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে এ অনিয়মের চিত্র পাওয়া যায়। এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ তাদের প্রাপ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

সৌদি বাদশাহর উপহারের খেজুর পেল রাজবাড়ীর মাদ্রাসা ও এতিমখানা

"King Salman Humanitarian Aid and Relief Center" কর্তৃক উপহার হিসেবে প্রাপ্ত খেজুর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাদক ও সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত রব বেপারীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১১ মার্চ) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী নতুন দোকান এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪