টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের নির্যাতন ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী যুবদল নেতা। সোমবার (১৬ মার্চ) কালিহাতীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান আহমেদ লিজন।
২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাগুরার শ্রীপুর উপজেলার ৩'হাজার ১'শ ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ, তিল, আউশ ধান ও পাট ফসলের বীজ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিতে কোনো দল-মত হবে না। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের কৃষিতে নতুন বিপ্লব ঘটবে।
বগুড়া শহরে প্রিমিয়াম খাদ্যপণ্যের নতুন সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী খাদ্য প্রতিষ্ঠান আকবরিয়া লিমিটেড-এর নতুন আউটলেট “আকবরিয়া বেস্ট চয়েস”।
রাজবাড়ীর সদর উপজেলায় ফিলিং স্টেশনে তেল নিতে এসে বেপরোয়া ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যার পর সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে (ট্রাক মালিক) সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।
নারায়ণগঞ্জ শহরে মারধরের শিকার হয়েছেন ইউনিফর্ম পরা রেলওয়ে পুলিশের (জিআরপি) এক উপপরিদর্শক (এসআই) ও তার সঙ্গে থাকা এক কনস্টেবল। তবে ঘটনাকে ঘিরে স্থানীয়দের অভিযোগ ও পুলিশের বক্তব্যে দেখা দিয়েছে ভিন্নতা।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের রাজনৈতিক পরিবর্তনে দায়িত্বশীল ভূমিকা রাখবে জাতীয় যুবশক্তি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে যুব সংগঠন মানেই অনেকের কাছে পেশীশক্তি, গুন্ডামি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার ধারণা তৈরি হয়েছে। এই ধারা থেকে বেরিয়ে এসে যুব সংগঠনকে মানুষের আশা ও আস্থার প্রতীক হতে হবে।
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। আর এই ঈদকে সামনে রেখে নারীর টানে রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন দেশের বিভিন্ন জেলার ঘরমুখো মানুষ। সেই ধারাবাহিকতায় গাজীপুরের ওপর দিয়ে যাওয়া ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুরু হয়েছে ঈদযাত্রা। তবে এখন পর্যন্ত এ দুইটি মহাসড়কে তেমন কোনো ধরণের যানজটের সৃষ্টি হয়নি। তুলনামূলক স্বাভাবিক গতিতেই চলাচল করছে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, ট্রাক ও অন্যান্য যানবাহন।
১৫ মার্চ: মানিকগঞ্জে ঋণ নিতে গিয়ে একটি এনজিও অফিসে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে।রোববার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার নবগ্রাম এলাকার সরুপাই বাজারে একটি ব্র্যাক অফিসে এ ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শনিবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে
মায়ের গায়ে হাত তোলা এবং খাবার না দেওয়ার মতো জঘন্য অপরাধের শাস্তিস্বরূপ এক যুবকের গলায় পানির কলস ঝুলিয়ে পুরো বাজার ঘোরানোর ঘটনা ঘটেছে। আধুনিক বিচারব্যবস্থার বাইরে গিয়ে স্থানীয়দের দেওয়া এই ‘সামাজিক বিচার’ এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি করেছে।
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজিব (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুরের জাজিরায় দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সিয়াম (১০) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার জাজিরা ইউনিয়নের ভানু মুন্সি কান্দি এলাকায় কীর্তিনাশা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার ভানু মুন্সি কান্দি এলাকার প্রবাসী মাহবুব মাদবরের ছেলে। সে স্থানীয় ভানু মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালার একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে এবং সাহস নিয়ে প্রথম রাজপথে নেমেছে। তিনি বলেন, ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনই স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে লড়াইয়ের পথ দেখিয়েছে।