| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএনপি দেশের মানুষের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটিবিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি যখন সরকারের দায়িত্বে আসবে, তখন দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

বিস্তারিত...

সেচ নিশ্চিতের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, সিলেট অঞ্চলের অনেক কৃষিজমি শুকনো মৌসুমে সেচের পানির অভাবে অতিরিক্ত ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যে জাঙ্গাইল থেকে বলাউরা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের বংশীখাল খনন করা হবে।

বিস্তারিত...

জুলাই শহীদের তালিকায় ছাত্রলীগ নেতার নাম থাকার প্রতিবাদে মানববন্ধন

২৪-এর গণ-অভ্যুত্থানে জুলাই শহীদের তালিকায় সুজন হোসেন নামের এক ছাত্রলীগ কর্মীর নাম থাকার প্রতিবাদে মানববন্ধন করেছেন জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

বিস্তারিত...

কাপাসিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মহড়া ও শোভাযাত্রা বের করা হয়।

বিস্তারিত...

রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

রাজধানীর শান্তিবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সেকান্দার (৩২) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে শান্তিবাগের ভাঙারি গলি এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ডেকে নিয়ে হত্যা, মোবাইল বিক্রি করতে গিয়ে ধরা পড়লো বন্ধু

গোপালগঞ্জের মুকসুদপুরে সিয়াম মোল্লা নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করতে গিয়ে সন্দেহভাজনদের ধরা পড়ার ঘটনা ঘটলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের উত্তর পাড়ায় লিয়াকতের মাছের ঘেরের একটি পুকুর থেকে সিয়াম মোল্লার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিয়াম মোল্লা উপজেলার ঝুটিগ্রাম এলাকার লিখন মোল্লার ছেলে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে ছিনতাই বেড়েই চলেছে, পুলিশের পিস্তল ছিনতাইয়ে চাঞ্চল্য

নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সাধারণ মানুষ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখন ছিনতাইকারীদের টার্গেটে পরিণত হচ্ছেন। সোমবার ভোরে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হন। এ সময় তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় শহরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে এএসআইয়ের পিস্তল ছিনতাই, আটক ১

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-এর কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার ভোরে নগর ভবনের সামনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এএসআই লুৎফর রহমান একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারী নগর ভবনের গোলচত্বরের সামনে তাঁর গতিরোধ করে।

বিস্তারিত...

ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহের অপেক্ষায় পরিবার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রবাসী সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। নিহত প্রবাসীর নাম মোশারফ হোসেন (৪০)। তিনি উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সূর্যত আলী ও জহুরা বেগমের সন্তান।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার কাছ থেকে অস্ত্র ছিনতাই

নারায়ণগঞ্জে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন এবং তার সরকারি পিস্তলও ছিনতাইকারী লুট করে নিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে।

বিস্তারিত...

ভাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

পাংশায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ।

বিস্তারিত...

কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। "আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী।

বিস্তারিত...

গাজীপুরে বাজার মনিটরিংয়ে গাসিক প্রশাসক-সিইও

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ও বাজারে অস্থিরতা রোধে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে গাজীপুর সিটি করপোরেশন। রবিবার (৮ মার্চ) সকালে মহানগরীর বিভিন্ন কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন গাসিক প্রশাসক মো.শওকত হোসেন সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪