| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাজীপুর সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হাফিজুর রহমান

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কাউন্সিলর প্রার্থীদের নামও প্রকাশ করেছে দলটি।

বিস্তারিত...

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে নরসিংদীতে একটি ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে হেফাজতের নতুন কমিটি গঠনের উদ্যোগ

হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জে পুরোনো সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল জানিয়েছেন, শিগগিরই জেলার পাঁচ থানার ওলামাদের মতামতের ভিত্তিতে শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করা হবে।

বিস্তারিত...

দৌলতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-১

কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৬মে) বিকালে দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে আহত ৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

শরণখোলায় জমি বিরোধের জেরে হামলা-ভাঙচুর, গ্রেফতার ২

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে।

বিস্তারিত...

টাঙ্গাইলে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাায় অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬মে) দুপুরে দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের স্বল্পলারু এলাকায় ধলেশ্বরী নদী সংলগ্ন একটি কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

বোয়ালমারীতে রাস্তার পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে রাস্তার পাশ থেকে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দোহভাজন হিসেবে চারনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর-মহাম্মদপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভাঙ্গায় বিষ প্রয়োগ করে জামায়াত নেতার অর্ধকোটি টাকার মাছ নিধনের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের জামায়াত নেতা আনোয়ার মাতুব্বরের মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

বিস্তারিত...

কাপাসিয়ায় চার বছরেও উদ্ঘাটিত হয়নি জাসাস নেতা সুমন হত্যার রহস্য

গাজীপুরের কাপাসিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজউদ্দিন সুমন (৩৭) চার বছর আগে নৃশংসভাবে খুন হলেও এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিস্তারিত...

৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে মেলার স্টল নির্মাণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজিত একটি মেলার শেষ দিনে তোলা ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বিস্তারিত...

পুকুরে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়া কুমারখালীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নুর ইসলাম (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের দাড়িগ্ৰাম এলাকায় এই ঘটনা ঘটে। নুর ইসলাম ওই এলাকার মো. সাগর মন্ডলের ছেলে।

বিস্তারিত...

কাপাসিয়ায় দরিদ্র কৃষকের ধান কাটলেন এমপি সালাহউদ্দিন আইউবী

গত কয়েক দিন ধরে অব্যাহত ভারী বৃষ্টিপাতে কাপাসিয়া উপজেলার অন্যান্য স্থানের মতো নলী বিলের পানির নীচে তলিয়ে যাচ্ছে কৃষকের চাষকৃত স্বপ্নের সোনালী বোরে ধান। প্রতিদিনই বাড়ছে বিলের পানি। এখনি ধান কাটতে না পারলে যেনো সবই শেষ হয়ে যাবে। এমনি এক ক্রান্তিলগ্নে নলী বিলের হতদরিদ্র কৃষক আল আমিনের পক্ষে বর্তমানে শ্রমিকের মজুরি দিয়ে পানির নীচ থেকে আধাপাকা ধান কেটে বাড়িতে আনা অসম্ভব হয়ে পড়ে। দিশেহারা হয়ে পড়েন তিনি, যে ভাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং বিলের ধান ক্ষেতের পানি বাড়ছে এ অবস্থায় দ্রুত ধান কেটে না আনলে সব ফসলই হয়তো নষ্ট হয়ে যাবে।

বিস্তারিত...

জনগণের শাসক নয়, সেবক হয়ে থাকতে চাই: মামুনুর রশিদ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৫নং ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে ইউনিয়নবাসীর শাসক নয়, সেবক হয়ে থাকতে চান মামুনুর রশিদ। এছাড়াও ইউনিয়নের প্রতিটি মানুষের সেবা ও সুখ-দুঃখে পাশে থাকতে চান সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তি, অসহায়-দরিদ্র মানুষের বন্ধু মামুনুর রশিদ।

বিস্তারিত...

যমুনার তীর-চর কাটার দায়ে জরিমানা ও কারাদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর চর অবৈধভাবে কাটার দায়ে দিনভর অভিযান চালিয়ে একজনকে এক বছরের কারাদণ্ড, চারজনকে চার লাখ টাকা জরিমানা এবং ৮টি ব্যাকহো মেশিন (খনন যন্ত্র) ও ৩টি ড্রামট্রাক জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪