মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টাঙ্গাইলে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (টাঙ্গাইল জেলা শাখা) এর উদ্যোগে বর্ণাঢ্য ও দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
নারকেল পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ফরিদপুরের ভাঙ্গায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে শ্যামল বিশ্বাস নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার মা মিনতি বিশ্বাস গুরুতর আহত হয়েছেন।
রাতের অন্ধকারে মাদক সেবনকালে সোহাগ সিকদার নামে এক যুবককে আটকের পর সাত দিনের বিনাশ্রম কারাদন্ডসহ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় (৩০ এপ্রিল) ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে এঅভিযান পরিচালনা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মর্মান্তিক দুর্ঘটনায় মিজানুর রহমান (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে হাসপাতালের লিফটে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান টাঙ্গাইল জেলার মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা। তিনি ডায়াবেটিসজনিত জটিলতায় চিকিৎসাধীন ছিলেন।
মানিকগঞ্জে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মানিকগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বেসরকারি ক্লিনিকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ার অভিযোগে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে র্যাব-৪। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর রেললাইনের পাশে একটি কলাবাগান থেকে আইরিন আক্তার (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মরদরহ উদ্ধার করেছে পুলিশ।
মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকং পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে ভেড়ে।
গাজীপুরের টঙ্গীতে বন্ধ রেলগেট অমান্য করে পকেট গেট দিয়ে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হলেও চালক অপু মিয়া (৩৯) অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে পদায়ন করা হয়েছে
গাজীপুরের কাপাসিয়ায় বুধবার (২৯এপ্রিল) বিকেলে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কাপাসিয়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে কেক কেটে ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পনকে স্মরণীয় করে রাখা হয়।
রাজবাড়ীর কালুখালী পেঁয়াজ বাজারে ‘ধলতা’ প্রথা বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ লাকি আক্তার (৩৪) ও একজন শিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। বুধবার (২৯এপ্রিল) তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
লক্ষ্মীপুরের কমলনগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. শিপন (২২) উপজেলার লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় বাসচালকের সহকারী (হেলপার) এখনো নিখোঁজ রয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।