তিন বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন ফরিদপুর জেলার ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে একজনের হাত ও পা বিচ্ছিন্ন অপর দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার মাগরিব নামাজের সময় ভাঙ্গা উপজেলার পৌর সদরের এক্সপ্রেসওয়ে সড়কে। তিনজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। সোমবার (৪ মে) এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাই কেন্দ্রীয় একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।
তীব্র আন্দোলন ও হরতালের হুঁশিয়ারির মুখে কমানো হয়েছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী দুটি যাত্রীবাহী বাসের ভাড়া। কিন্তু কয়েক মাসের মাথায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভাড়া আবারও ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা।
মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ফেনীতে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে ৪ মে (সোমবার) বিকেলে সাংবাদিক ইউনিয়ন ফেনীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। নিয়োগের পরপরই একাংশের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা নতুন ডিজিকে ‘ফ্যাসিবাদের দোসর’ ও ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
: কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে এক দোকাদ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
নরসিংদীর রায়পুরায় নিরাপদ অভিবাসন এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণ কার্যক্রমকে আরও গতিশীল করতে ত্রৈমাসিক আলোচনা সভা করেছে রায়পুরা প্রবাসবন্ধু ফোরাম।
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন ভূমি অফিসে অনেকটা প্রকাশ্যেই চলে ঘুষ লেনদেন। উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার)-এর পোষ্য এক ব্যক্তির মাধ্যমে নেওয়া হচ্ছে টাকা। সম্প্রতি ভূমি অফিসের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) ভোরে মহাসড়কের রাবনা ফ্লাইওভার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বর্তমান অর্থবছরের জাতীয় বাজেটে তামাক পণ্যের ওপর কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ার অপরাধে মোনায়েম খাঁন নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা পাকুন্দিয়া উপজেলার ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।