| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফরিদপুরে বিচারকের আচরণ ঘিরে বিতর্ক, কোর্ট বর্জনের ঘোষণা আইনজীবীদের

ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সেলিম রেজাকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, তিনি আইনজীবী ও মক্কেলদের সঙ্গে রুঢ় ও অশোভন আচরণ করেন।

বিস্তারিত...

ভাঙ্গায় দেড় লাখ টাকাসহ তিন ডাকাত গ্রেপ্তার

ভিডিও চিত্র থেকে সনাক্ত করার মধ্যে দিয়ে আন্তজেলা ডাকাত চক্রের সদস্য পেশাদার তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ।

বিস্তারিত...

জয়পুরহাটে নির্বাচনী পথসভা ও অফিস উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ও বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

কাপাসিয়ায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের গোলারটেক এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমাসহ বিভিন্ন সন্দেহজনক সামগ্রী উদ্ধার করেছে।

বিস্তারিত...

টাঙ্গাইল মেডিকেলে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন আটক

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম রায়হান কবির ইমন।

বিস্তারিত...

গণতন্ত্র ও শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চায় বিশ্বাসী। আমরা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, কথা বলার অধিকারকে সম্মান করি এবং উদার মনোভাব নিয়ে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে সহাবস্থানে বিশ্বাস করি। তিনি বলেন, সুশিক্ষা ছাড়া দেশের শিশুরা কখনোই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। তাই সর্বাগ্রে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেবালয়ে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ। সোমবার(২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আনা হয়।

বিস্তারিত...

গালি ও হুমকির প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে মিছিল

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় বাধা, গালিগালাজ ও হুমকির প্রতিবাদে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুফতি রায়হান জামিল।

বিস্তারিত...

তালাভেঙে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট

কুষ্টিয়ার দৌলতপুরে স্বর্ণের দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল ওই দোকান থেকে নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শিল্পনগরী আল্লারদর্গা বাজারে রিওন জুয়েলার্স নামে ওই স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। কেন্দ্রে প্রভাব খাটানো ও ভিড় জমানো চলবে না। আচরণবিধি যেভাবে দেওয়া আছে, তা যথাযথভাবে অনুসরণ করতে হবে। রাজনৈতিক দল, প্রার্থী ও মানুষের কাছে নিশ্চিত করতে চাই—আমাদের হাতেই ভোট নিরাপদ।

বিস্তারিত...

প্রথমবারের মত বাগেরহাটে যাচ্ছেন জামায়াতে আমির

বাগেরহাটে প্রথমবারের মত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে চলছে নানা কর্মযজ্ঞ। ঐতিহাসিক এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা জামায়াতের নেতাকর্মীদের।

বিস্তারিত...

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর মাত্র তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) মানবিক দিক বিবেচনা করে তাকে ছয় মাসের জামিন অনুমোদন করা হয়।

বিস্তারিত...

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৪৩৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

প্রত্যেকটা সন্ত্রাসীকে মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে : হান্নান মাসুদ

প্রত্যেকটা সন্ত্রাসীকে মানুষের বাড়িতে কাজ করে খাইতে হবে, খাইতে হলে মানুষের বাড়িতে কাজ করে খাইতে হবে, বদলা দিয়ে খাইতে হবে, কিন্তু সন্ত্রাস করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ আসন থেকে দশ দলীয় প্রার্থী এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ৷

বিস্তারিত...

ট্রেনের নিচে ঝাঁপিয়ে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা

গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪