| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এনসিপিতে যোগ দিচ্ছে ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। সোমবার (৪ মে) এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাই কেন্দ্রীয় একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে হঠাৎ ভাড়া বৃদ্ধি, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

তীব্র আন্দোলন ও হরতালের হুঁশিয়ারির মুখে কমানো হয়েছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী দুটি যাত্রীবাহী বাসের ভাড়া। কিন্তু কয়েক মাসের মাথায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভাড়া আবারও ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা।

বিস্তারিত...

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক ইউনিয়নের র‍্যালি

মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ফেনীতে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে ৪ মে (সোমবার) বিকেলে সাংবাদিক ইউনিয়ন ফেনীর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে নতুন ডিজি নিয়োগে বিক্ষোভ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। নিয়োগের পরপরই একাংশের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা নতুন ডিজিকে ‘ফ্যাসিবাদের দোসর’ ও ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

বিস্তারিত...

কুমিল্লায় সাব্বির হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

: কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিস্তারিত...

কালিহাতীতে কৃত্রিম সংকট দেখিয়ে তেল বিক্রির অভিযোগে জরিমানা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে এক দোকাদ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বিস্তারিত...

রায়পুরায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় নিরাপদ অভিবাসন এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণ কার্যক্রমকে আরও গতিশীল করতে ত্রৈমাসিক আলোচনা সভা করেছে রায়পুরা প্রবাসবন্ধু ফোরাম।

বিস্তারিত...

বামন্দী ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে টাকা লেনদেন

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন ভূমি অফিসে অনেকটা প্রকাশ্যেই চলে ঘুষ লেনদেন। উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার)-এর পোষ্য এক ব্যক্তির মাধ্যমে নেওয়া হচ্ছে টাকা। সম্প্রতি ভূমি অফিসের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত দুই

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) ভোরে মহাসড়কের রাবনা ফ্লাইওভার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

বর্তমান অর্থবছরের জাতীয় বাজেটে তামাক পণ্যের ওপর কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বিস্তারিত...

ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিস্তারিত...

সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ার অপরাধে মোনায়েম খাঁন নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা পাকুন্দিয়া উপজেলার ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

বিস্তারিত...

দেশকে পুনরুদ্ধারে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে যে ধ্বংসাবশেষে পরিণত করা হয়েছিল, সেখান থেকে দেশকে পুনরুদ্ধারে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে।

বিস্তারিত...

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের ৪৮৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির-এর স্বাক্ষরিত প্যাডে শনিবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে এ কমিটি প্রকাশ করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪